হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে রাস্তার দুই পাশ দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। জনসাধারণের চলাচল স্বাভাবিক ও সরকারি জায়গা পুনরুদ্ধারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টা থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে থানা পুলিশ ও পৌরসভার কর্মকর্তারাও অংশ নেন।
অভিযান চলাকালে শহরের বিভিন্ন এলাকায় রাস্তার দুই পাশে থাকা অবৈধ দোকানপাট, স্থাপনা ও অস্থায়ী নির্মাণ সরিয়ে দেওয়া হয়। এতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
অভিযানে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, সরকারি জায়গা দখল করে কেউ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
শুক্রবার (৮ মে)
সিএ/এমই


