Friday, May 8, 2026
32 C
Dhaka

মবের অভিযোগের পর আদালতের নির্দেশে পুনর্বহাল শিক্ষক

নারায়ণগঞ্জের বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন হাইকোর্টের নির্দেশে পুনরায় স্বপদে ফিরেছেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৮ মে) বিকেলে শিক্ষকদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

জানা যায়, মো. ইসমাইল হোসেন ২০২১ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৫ মার্চ পর্যন্ত বিধি মোতাবেক বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার অভিযোগ, তৎকালীন গভর্নিং বডির সভাপতি ও কয়েকজন সদস্যের অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা না করায় তাকে বিধিবহির্ভূতভাবে মব তৈরি করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

পরে কলেজ শাখার একজন প্রভাষককে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব দেওয়া হয় বলে জানা যায়। এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে তিনি ২০২৫ সালের ৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে আবেদন করেন।

আবেদনের পর মাউশির সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে ১৫ কর্মদিবসের মধ্যে তাকে পুনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার নির্দেশ গভর্নিং বডির সভাপতির কাছে পাঠানো হয়। তবে অভিযোগ রয়েছে, সেই নির্দেশনা বাস্তবায়ন না করে বিষয়টি দীর্ঘ সময় ঝুলিয়ে রাখা হয়।

এরপর মো. ইসমাইল হোসেন সুপ্রিম কোর্টের হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে হাইকোর্টের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি তাকে পুনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের নির্দেশ দেয়।

পরবর্তীতে তিনি এবং সংশ্লিষ্টরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বর্তমান গভর্নিং বডির সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে হাইকোর্টের রায় ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ বাস্তবায়নের বিষয়ে সম্মতি জানানো হয়।

পরে বৃহস্পতিবার শিক্ষকদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমি সব সময় নিয়মনীতি মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কারণেই আমাকে অপসারণ করা হয়েছিল। আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেয়ে আমি কৃতজ্ঞ। এখন প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

শাঁখারীকাঠী বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী সংকটে উদ্বেগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাত্র...

তালাবদ্ধ ঘরে নারী শ্রমিকের মৃত্যু, স্বামী পলাতক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ একটি ভাড়া বাসা থেকে বর্ষা আক্তার...

হিজলা গ্রামে হামলায় মুদি দোকানির মৃত্যু, আটক ১

বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাবেচাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর এক...

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নাজমুলের

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২৫) নামের...

ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ...

দীর্ঘ ১৪ বছর পর চাঁদপুর হত্যা মামলার রায় ঘোষণা

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে...

চট্টগ্রামে গুলিবর্ষণে যুবক নিহত, শিশুর চোখে গুলি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণের...

ভারী বস্তা চাপা পড়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বার আউলিয়া এলাকায় একটি ফিড কারখানায় দুর্ঘটনায়...

পরিবহন শ্রমিকের মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ

খাগড়াছড়ি সদর উপজেলায় পুকুর থেকে কৃষ্ণ দে (৫২) নামের...

শরীরে ট্যাটু থাকলে নামাজ আদায় হবে কি

হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) উল্কি অঙ্কনকারী ও উল্কি...

রাস্তার দুই পাশ দখলমুক্ত করতে শতাধিক স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে রাস্তার দুই পাশ দখল করে...

হবিগঞ্জে প্রথম আলোর সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

হবিগঞ্জে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের...

বগুড়ার শিবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

বগুড়ার শিবগঞ্জে চুরির অভিযোগে গ্রামবাসীর গণপিটুনিতে এক অজ্ঞাত ব্যক্তির...

নারায়ণগঞ্জে টহল নৌযান উল্টে নিহত ১

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে...
spot_img

আরও পড়ুন

শাঁখারীকাঠী বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী সংকটে উদ্বেগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাত্র ৩ জন শিক্ষার্থীর বিপরীতে ৮ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী দায়িত্ব পালন করছেন—এমন তথ্য...

তালাবদ্ধ ঘরে নারী শ্রমিকের মৃত্যু, স্বামী পলাতক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ একটি ভাড়া বাসা থেকে বর্ষা আক্তার (২০) নামের এক নারী পোশাক শ্রমিকের গলা কাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭...

হিজলা গ্রামে হামলায় মুদি দোকানির মৃত্যু, আটক ১

বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাবেচাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে হাঁসুয়ার কোপে হত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার...

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নাজমুলের

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত...
spot_img