Thursday, October 1, 2026
30.3 C
Dhaka

কোরবানির গরু বহনকারী ট্রাক থেকে ১০ গরু ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে একটি গরুবোঝাই ট্রাক থেকে ১০টি গরু লুট করেছে ডাকাতদল। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে কুপিয়ে আহত করার পাশাপাশি তাদের গাছে বেঁধে রেখে গরুগুলো নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৭ মে) ভোরে উপজেলার বালুজুড়ি এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, বুধবার রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু নিয়ে একটি ট্রাক চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশে রওনা দেয়। বৃহস্পতিবার ভোরে ট্রাকটি বালুজুড়ি এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল পিকআপ নিয়ে এসে ট্রাকটির সামনে ব্যারিকেড সৃষ্টি করে।

পরে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে চালক আকরাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়। এরপর ট্রাকটি চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ীর সামনে নিয়ে গিয়ে গরুগুলো তাদের ব্যবহৃত পিকআপে তুলে নেয়।

ঘটনার পর চালক ও সহকারী দেলোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে রেখে ডাকাতরা পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

স্থানীয়রা সকালে ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় চালক ও হেলপারকে উদ্ধার করেন এবং খালি ট্রাক দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গরুর মালিক মো. রফিক বলেন, ‘বুধবার দুপুরে রাজশাহীর চারঘাট বাজার থেকে ১৩ লাখ টাকা মূল্যের ১০টি বিভিন্ন জাতের গরু নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে চালক আকরাম হোসেন রওনা করেন। গরু গুলো আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম হাটে নিয়ে যাচ্ছিল। আজ সকালে চৌদ্দগ্রাম থানা পুলিশের মাধ্যমে জানতে পারলাম, ডাকাতদল মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে চালক ও হেলপারকে কুপিয়ে আহত করে গরু গুলো নিয়ে যায়। এঘটনায় আমি বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতদলের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

চালক আকরাম হোসেন বলেন, ‘আমি ভোর আনুমানিক ৩টার দিকে বালুজুড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ এসে ট্রাকের সামনে ব্যারিকেড দেয়। পরে ৮/১০ জনের ডাকাত দল আমাকে কুপিয়ে ট্রাকটি দখলে নেয় এবং গরুগুলো নিয়ে যায়।’

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয় এবং ট্রাকটি হেফাজতে নেয়।’

তিনি আরও জানান, গরুগুলো উদ্ধার এবং ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img