Thursday, June 25, 2026
33.8 C
Dhaka

দীর্ঘ তদন্ত শেষে বিদেশে পলাতক আসামি গ্রেপ্তার

নরসিংদীর শিবপুরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বাংলাদেশে ফেরত এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টায় নরসিংদী পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

পুলিশ জানায়, ঘটনার পর দীর্ঘ তদন্ত ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আসামিকে শনাক্ত করা হয়। পরে ইন্টারপোলের রেড এলার্ট জারি করা হলে দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ৬টার দিকে শিবপুর উপজেলার নিজ বাসায় মো. হারুনুর রশিদ খানকে গুলি করে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৩১ মে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি নিহতের ছেলে আমানুর রশিদ খান শিবপুর মডেল থানায় আরিফ সরকারসহ একাধিক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রথমে থানা পুলিশ তদন্ত শুরু করলেও পরে মামলার গুরুত্ব বিবেচনায় পিবিআই তদন্তভার গ্রহণ করে।

পিবিআই জানায়, তদন্ত চলাকালে আরেক আসামি মহসীনকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মামলার পরিকল্পনা ও সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। এর ভিত্তিতেই প্রধান আসামি আরিফ সরকারের অবস্থান নিশ্চিত করা হয়।

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, ‘তদন্তে স্পষ্ট প্রমাণ পাওয়ার পর আরিফ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। পরবর্তীতে তাকে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে আনা হয়।’

তিনি আরও জানান, গত বছরের ২৪ নভেম্বর আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

গ্রেপ্তার আরিফ সরকার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকার মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের পরিচিত বার্তাই হতে পারে সাইবার হামলার ফাঁদ

হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইল খুললেই ব্যবহারকারীর কম্পিউটার...

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...
spot_img

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের পরিচিত বার্তাই হতে পারে সাইবার হামলার ফাঁদ

হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইল খুললেই ব্যবহারকারীর কম্পিউটার হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে সতর্ক করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির গবেষণায় উঠে...

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এমন ঘটনা শরীরে লুকিয়ে থাকা ক্যানসারেরও...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত হয় উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ঝাপসা হয়ে যাওয়া। কাচে কুয়াশার মতো স্তর জমে গেলে সামনের...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক পরিশ্রমের সময় অনেকেই হাঁপিয়ে ওঠেন বা শ্বাস নিতে কষ্ট অনুভব করেন। বেশিরভাগ মানুষ এটিকে ক্লান্তি,...
spot_img