Wednesday, September 30, 2026
30.3 C
Dhaka

হিলি বন্দর ও বিমানবন্দর ঘিরে চার লেন সড়ক পরিকল্পনা

উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনতে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট রুটে তিনটি চার লেন সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই প্রকল্পগুলোর দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো এক আধা-সরকারিপত্রে (ডিও লেটার) প্রতিমন্ত্রী এই তিনটি বড় প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং হিলি স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি কার্যক্রমে নতুন গতি আসবে। একই সঙ্গে বগুড়া ও পার্শ্ববর্তী জেলার মধ্যে যোগাযোগব্যবস্থা আরও আধুনিক ও দ্রুততর হবে।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বগুড়ার মোকামতলা থেকে হিলি স্থলবন্দর পর্যন্ত বিদ্যমান আঞ্চলিক সড়ককে মহাসড়কে উন্নীত করে চার লেনে সম্প্রসারণ। এ ছাড়া বগুড়ার বারপুর এলাকা থেকে নামুজা ও ক্ষেতলাল হয়ে জয়পুরহাট পর্যন্ত সড়কটিকেও চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরেকটি প্রকল্পের আওতায় বগুড়া চারমাথা থেকে নওগাঁ পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। এর সঙ্গে প্রস্তাবিত বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটির কার্যক্রম সহজ করতে বিশেষ সংযোগ সড়ক ও সার্ভিস লেন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চল দেশের অন্যতম প্রধান কৃষিপণ্য উৎপাদনকারী অঞ্চল। সড়কগুলোর আধুনিকায়ন হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং শিল্প ও বাণিজ্যে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, ‘বিশেষ করে হিলি বন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য আরো গতিশীল হবে।’

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রস্তাবিত আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে উত্তরাঞ্চলে একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই সড়ক নেটওয়ার্ক সেই পরিকল্পনার প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে।

প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে যাতায়াত সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img