Sunday, June 28, 2026
29.1 C
Dhaka

টানা বিক্ষোভে উত্তপ্ত মাইজদী শহর

নবগঠিত নোয়াখালী জেলা, পৌরসভা ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে মাইজদী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে তারা নতুন কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি ঘোষিত কমিটিতে অযোগ্য, ছাত্রত্বহীন ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মাইজদী পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্কুলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত শুভ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ বাবু, নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ওয়াসিম, সাবেক সদস্য সচিব জিহাদুল ইসলাম সজীব এবং নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন।

বক্তারা বলেন, গত ২ মে রাতে কেন্দ্র থেকে ঘোষিত জেলা, সদর উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটিতে এমন ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে, যাদের অনেকের ছাত্রত্ব নেই। এছাড়া কয়েকজন বিবাহিত এবং কিছু সদস্যের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে দাবি করেন তারা।

বিক্ষোভকারীদের দাবি, ঘোষিত কমিটির অন্তত ১০ জন ইতোমধ্যে পদত্যাগ করেছেন। এর মাধ্যমে কমিটি নিয়ে নেতাকর্মীদের অসন্তোষ স্পষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তারা।

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন বলেন, ‘সদ্য সংগঠন বহির্ভূত কার্যকলাপের অভিযোগে নোয়াখালী সরকারি কলেজের পদ স্থগিত করা ও বিভিন্ন সময় দল থেকে বহিষ্কার হওয়া নেতাদের ঘোষিত কমিটিগুলোতে পদ দেওয়া হয়েছে। অথচ ওই সকল নেতাদের সঙ্গে বহিষ্কার হওয়া অন্য নেতাদের বহিষ্কারাদেশ এখনও প্রত্যাহার করা হয়নি। এতে সবাই পরিষ্কার যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজের একক ক্ষমতা ব্যবহার করে ইচ্ছে মতো অযোগ্য লোকদের দিয়ে পকেট কমিটি করেছেন।’

এদিকে বুধবার নবগঠিত কমিটির সমর্থকরা আনন্দ মিছিল বের করে নতুন কমিটিকে স্বাগত জানান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীনকে ধন্যবাদ জানান। টানা পাল্টাপাল্টি কর্মসূচির কারণে মাইজদী শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা।

বিক্ষোভকারীরা দ্রুত কমিটি পুনর্গঠনের দাবির পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক...

বয়সজনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্যসেবা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা...

তিনজনের সাহসী অবস্থানে রক্ষা পেল রাজশাহীর প্রাচীন বটগাছ

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লার ঈদগাহ...

ব্রেইন চিপ প্রযুক্তিতে নতুন মাইলফলক, বাণিজ্যিক অনুমোদন পেল চীনের নিও

কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির বাজারে যুক্তরাষ্ট্র ও...

হাঁটার সময় যে ভুলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

সুস্থ জীবনযাপনের অন্যতম সহজ এবং কার্যকর ব্যায়াম হলো হাঁটা।...

‘এ লড়াই শুধু আমার ছিল না, প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন বাবা’

জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার পেছনে থাকে সংগ্রাম, প্রত্যাশা ও...

আন্তর্জাতিক এআই প্রতিযোগিতায় তিন স্বর্ণ জিতে নজির গড়ল বাংলাদেশ

প্রথম এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করেছে...

গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডার একটি শহর, মিলল বিশেষ অধিকার

কানাডার কুইবেক প্রদেশের ছোট্ট শহর টেরাস-ভদ্রুইল গাছকে জীবন্ত সত্তা...

শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কেন ঝুঁকি বাড়ে, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ...

দাঁতের পোকার রহস্য ভাঙল বিজ্ঞান, জানুন ব্যথার প্রকৃত কারণ

দাঁতে পোকা হওয়ার কথা আমাদের সমাজে বহুদিন ধরেই প্রচলিত।...

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...
spot_img

আরও পড়ুন

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হলেও, সাম্প্রতিক গবেষণাগুলো বলছে বিষয়টি এতটা সরল নয়। দুধে থাকা ক্যালসিয়াম হাড়ের জন্য...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক সংঘাতের মতো নানা শঙ্কা প্রায়ই আলোচনায় আসে। তবে একদল গণিতবিদ সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কেবল...

বয়সজনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্যসেবা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা দেওয়া স্বাভাবিক। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি অনেক দূর এগোলেও বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ও শারীরিক জটিলতা এখনো মানুষের...

তিনজনের সাহসী অবস্থানে রক্ষা পেল রাজশাহীর প্রাচীন বটগাছ

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লার ঈদগাহ মাঠে দাঁড়িয়ে থাকা বিশাল এক বটগাছ আজ স্থানীয় মানুষের গর্বের প্রতীক। মানুষের মুখে মুখে প্রচলিত...
spot_img