Saturday, June 27, 2026
27.8 C
Dhaka

চুরির সরঞ্জাম ও সিএনজিসহ রায়গঞ্জে আটক ৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, চোরাই মালামাল এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানা পুলিশ হাটিকুমরুল গোলচত্বর সংলগ্ন চড়িয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় চক্রটির আরও কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম (৩২), নয়ন প্রাং (২৮), জুলহাস প্রাং (৩৪), কাওসার মৃধা (২৮), সাগর সরকার (২৬), রমজান শেখ (২৬), কামরুল ইসলাম (৪০), আলমগীর (২২) ও মোস্তফা হোসেন (১৯)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে, যা চুরির কাজে ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, গ্রেপ্তার হওয়া কয়েকজন সদস্য এর আগেও বিভিন্ন চুরির মামলায় কারাভোগ করেছেন। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তারা আবারও সক্রিয় হয়ে ওঠেন এবং ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে এলাকায় ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনা বাড়ছিল। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শেখ বলেন, গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...
spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এসব গোটা মুখ, ঘাড়, পিঠ, হাত কিংবা শরীরের অন্য যেকোনো স্থানে...

গাছ কাটলেই বের হয় লাল তরল, ড্রাগন ব্লাড ট্রির পেছনের বিজ্ঞান

পৃথিবীতে এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু তাদের আকৃতি নয়, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগন ব্লাড ট্রি...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি অনেকের কাছে পাহাড়ি খাবারও বিশেষ আকর্ষণের বিষয়। পাহাড়ে যাওয়ার সুযোগ না থাকলেও রাজধানীতেই এখন...

সন্তান জন্মের পর বাবার মস্তিষ্কেও আসে পরিবর্তন, বলছে গবেষণা

সন্তান জন্মের পর একজন নারীর শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে—এ বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে পিতৃত্ব একজন পুরুষের মস্তিষ্কে কী ধরনের...
spot_img