Thursday, May 7, 2026
30 C
Dhaka

কামাল্লা গ্রামে মরদেহ ঘিরে রহস্য, তদন্তে পুলিশ ও বিজিবি

ফেনীর ফুলগাজী সীমান্ত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে এবং মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণ পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ফুলগাজী থানার উপপরিদর্শক মোহাম্মদ হোসেন বলেন, স্থানীয়দের কেউই মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানায় আনা হয়েছে।

এ বিষয়ে ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পিবিআই পরিচয় শনাক্তে কাজ করছে। তবে ফিঙ্গারপ্রিন্ট ডাটাবেজে কোনো মিল পাওয়া যায়নি।

এদিকে বিষয়টি সীমান্তবর্তী এলাকায় ঘটলেও তা বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে বলে জানিয়েছে বিজিবি। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) অবহিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে?

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে...

দিনাজপুরে লিচুতে ঝড়ের ক্ষতি, বাজারে প্রভাবের শঙ্কা

দিনাজপুরে বৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও মৌসুমের শুরুতে জ্বালানি সংকটের...

চাঁদপুরে উন্নয়ন সভায় খাল খনন নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

চাঁদপুরে সারা দেশের খাল খননের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ...

শূন্য পদে চলছে ৩৮ বিদ্যালয়, বাঞ্ছারামপুরে শিক্ষার মান নিয়ে উদ্বেগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বড় একটি অংশে...

কেরানীগঞ্জে নদীতে ভাসমান মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টা

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ...

দেবীদ্বারে বসতঘরে আগুনে প্রাণ গেল শিকলবন্দি আনিসুরের

কুমিল্লার দেবীদ্বারে বসতঘরে অগ্নিকাণ্ডে আনিসুর রহমান (৩৫) নামে এক...

পাঁচ বছরে বৃহৎ খাল খনন পরিকল্পনা, কৃষিতে নতুন সম্ভাবনা

মুন্সীগঞ্জে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার...

দেশের ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা হাওয়া...

বাবা-মায়ের বিচ্ছেদে সন্তানের ওপর প্রভাব

পরিবার ভাঙনের অভিজ্ঞতা শিশুদের মানসিক গঠনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে...

জামালপুরে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

জামালপুর পৌর এলাকার বোষপাড়া এলাকায় একটি ডোবা থেকে নবজাতকের...

জর্দা শামীম গ্রেপ্তার, বিদেশি মদ উদ্ধার নিয়ে তোলপাড়

রংপুরে ছয় বোতল বিদেশি মদসহ শামীম আহমেদ ওরফে জর্দা...

মেরিন ড্রাইভ এলাকায় বিজিবির অভিযান, মাদকসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক...

১০০ পরিবারের মাঝে ২০০ ছাগল বিতরণ, সিংড়ায় উন্নয়ন কার্যক্রম

নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের...

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানত ফেরতের দাবিতে উত্তাল চট্টগ্রাম

চট্টগ্রামে একীভূত প্রক্রিয়ার মধ্যে থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা...
spot_img

আরও পড়ুন

যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে?

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আলোচনা। চাঁদ দেখার ওপর নির্ভরশীল এই ধর্মীয় উৎসবকে ঘিরে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাজ্যে...

দিনাজপুরে লিচুতে ঝড়ের ক্ষতি, বাজারে প্রভাবের শঙ্কা

দিনাজপুরে বৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও মৌসুমের শুরুতে জ্বালানি সংকটের কারণে এ বছর লিচুর উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে রসালো এই ফলের বাজারে...

চাঁদপুরে উন্নয়ন সভায় খাল খনন নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

চাঁদপুরে সারা দেশের খাল খননের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে...

শূন্য পদে চলছে ৩৮ বিদ্যালয়, বাঞ্ছারামপুরে শিক্ষার মান নিয়ে উদ্বেগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বড় একটি অংশে প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রমে সমস্যা দেখা দিয়েছে। উপজেলায় মোট ১৩৯টি সরকারি প্রাথমিক...
spot_img