Thursday, May 7, 2026
30 C
Dhaka

দেবীদ্বারে বসতঘরে আগুনে প্রাণ গেল শিকলবন্দি আনিসুরের

কুমিল্লার দেবীদ্বারে বসতঘরে অগ্নিকাণ্ডে আনিসুর রহমান (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ছোটনা গ্রামের পাটোয়ারী বাড়িতে।

নিহত আনিসুর রহমান ওই গ্রামের মিন্নত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় আনিসুর রহমানকে পরিবারের পক্ষ থেকে ঘরের ভেতর শিকলবন্দি করে রাখা হয়েছিল। ঘটনার রাতে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হলেও শিকলবন্দি থাকায় আনিসুর রহমান ঘর থেকে বের হতে পারেননি। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন। পরে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর তাকে ঘর থেকে বের করা হলেও তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের সময় ঘরের আসবাবপত্র পুড়ে যায়। শিকলবন্দি আনিসকে আগুন নিয়ন্ত্রণের পর পুড়ে যাওয়া ঘর থেকে বাইরে আনা হলেও তাকে হাসপাতালে নেওয়া হয়নি।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডে একজন দগ্ধ হয়ে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে?

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে...

দিনাজপুরে লিচুতে ঝড়ের ক্ষতি, বাজারে প্রভাবের শঙ্কা

দিনাজপুরে বৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও মৌসুমের শুরুতে জ্বালানি সংকটের...

চাঁদপুরে উন্নয়ন সভায় খাল খনন নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

চাঁদপুরে সারা দেশের খাল খননের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ...

শূন্য পদে চলছে ৩৮ বিদ্যালয়, বাঞ্ছারামপুরে শিক্ষার মান নিয়ে উদ্বেগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বড় একটি অংশে...

কামাল্লা গ্রামে মরদেহ ঘিরে রহস্য, তদন্তে পুলিশ ও বিজিবি

ফেনীর ফুলগাজী সীমান্ত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ...

কেরানীগঞ্জে নদীতে ভাসমান মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টা

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ...

পাঁচ বছরে বৃহৎ খাল খনন পরিকল্পনা, কৃষিতে নতুন সম্ভাবনা

মুন্সীগঞ্জে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার...

দেশের ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা হাওয়া...

বাবা-মায়ের বিচ্ছেদে সন্তানের ওপর প্রভাব

পরিবার ভাঙনের অভিজ্ঞতা শিশুদের মানসিক গঠনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে...

জামালপুরে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

জামালপুর পৌর এলাকার বোষপাড়া এলাকায় একটি ডোবা থেকে নবজাতকের...

জর্দা শামীম গ্রেপ্তার, বিদেশি মদ উদ্ধার নিয়ে তোলপাড়

রংপুরে ছয় বোতল বিদেশি মদসহ শামীম আহমেদ ওরফে জর্দা...

মেরিন ড্রাইভ এলাকায় বিজিবির অভিযান, মাদকসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক...

১০০ পরিবারের মাঝে ২০০ ছাগল বিতরণ, সিংড়ায় উন্নয়ন কার্যক্রম

নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের...

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানত ফেরতের দাবিতে উত্তাল চট্টগ্রাম

চট্টগ্রামে একীভূত প্রক্রিয়ার মধ্যে থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা...
spot_img

আরও পড়ুন

যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে?

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আলোচনা। চাঁদ দেখার ওপর নির্ভরশীল এই ধর্মীয় উৎসবকে ঘিরে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাজ্যে...

দিনাজপুরে লিচুতে ঝড়ের ক্ষতি, বাজারে প্রভাবের শঙ্কা

দিনাজপুরে বৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও মৌসুমের শুরুতে জ্বালানি সংকটের কারণে এ বছর লিচুর উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে রসালো এই ফলের বাজারে...

চাঁদপুরে উন্নয়ন সভায় খাল খনন নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

চাঁদপুরে সারা দেশের খাল খননের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে...

শূন্য পদে চলছে ৩৮ বিদ্যালয়, বাঞ্ছারামপুরে শিক্ষার মান নিয়ে উদ্বেগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বড় একটি অংশে প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রমে সমস্যা দেখা দিয়েছে। উপজেলায় মোট ১৩৯টি সরকারি প্রাথমিক...
spot_img