Thursday, June 25, 2026
32.4 C
Dhaka

১ লাখ ৭০ হাজার বছর পর আবার দেখা মিলবে বিরল ধূমকেতুর

দক্ষিণ গোলার্ধের আকাশে বর্তমানে দেখা যাচ্ছে একটি বিরল ধূমকেতু, যা আবার পৃথিবীর আকাশে ফিরতে সময় নিতে পারে প্রায় ১ লাখ ৭০ হাজার বছর। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, এই ধূমকেতু এখন খুব অল্প সময়ের জন্য দৃশ্যমান রয়েছে। ফলে এবার দেখার সুযোগ হারালে পরবর্তী প্রজন্মের জন্যও এটি অধরাই থেকে যাবে।

ধূমকেতুটির নাম ‘সি/২০২৫ আর৩ প্যানস্টারস’। প্রথমে এটি উত্তর গোলার্ধ দিয়ে অতিক্রম করলেও সূর্যকে প্রদক্ষিণ করে এখন দক্ষিণ গোলার্ধের আকাশে দৃশ্যমান হয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডভিত্তিক এক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের গবেষক জশ আওরাকি এ তথ্য জানিয়েছেন।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ধূমকেতুটি যথেষ্ট উজ্জ্বল হলেও খালি চোখে সহজে দেখা যাবে না। এটি দেখতে দূরবিন, টেলিস্কোপ কিংবা উন্নত ক্যামেরার সহায়তা প্রয়োজন হবে। তবে আকাশ পরিষ্কার থাকলে ক্যামেরায় এর ছবি তুলনামূলক সহজ।

বিশেষজ্ঞরা বলছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ধীরে ধীরে এর উজ্জ্বলতা কমে যাবে। তাই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত এটি পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

ধূমকেতুটি দেখতে সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দিকে তাকাতে হবে। সূর্য ডোবার পরের প্রায় এক ঘণ্টা সময় এটি সবচেয়ে ভালোভাবে দেখা যেতে পারে। এ সময় এটি আকাশের নিচু অংশে অবস্থান করবে।

আকাশে ধূমকেতুটিকে নীল-সবুজ আলোর একটি গোলার মতো দেখা যাবে। এর চারপাশে থাকবে গ্যাসের স্তর, যাকে ‘কোমা’ বলা হয়। পাশাপাশি ধোঁয়াটে আলোর রেখার মতো একটি লেজও দেখা যাবে।

জানা গেছে, এই ধূমকেতুর উৎপত্তি সৌরজগতের একেবারে প্রান্তে অবস্থিত ওর্ট মেঘ অঞ্চলে। বরফময় অসংখ্য বস্তুর সমন্বয়ে গঠিত ওই অঞ্চল থেকেই এর যাত্রা শুরু হয়। ২০২৫ সালে প্রথম এটি শনাক্ত করা হয়।

এটি একটি দীর্ঘ-পর্যায়ের ধূমকেতু। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে প্রায় ১ লাখ ৭০ হাজার বছর। তবে বিজ্ঞানীরা বলছেন, সূর্যের কাছাকাছি আসার সময় ধূমকেতুর ভর কমে যাওয়ায় এর ভবিষ্যৎ গতিপথ পরিবর্তিত হতে পারে। এমনও হতে পারে, এটি আর কখনো সৌরজগতে ফিরে না আসে।

সূত্র: দ্য গার্ডিয়ান

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...
spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এমন ঘটনা শরীরে লুকিয়ে থাকা ক্যানসারেরও...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত হয় উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ঝাপসা হয়ে যাওয়া। কাচে কুয়াশার মতো স্তর জমে গেলে সামনের...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক পরিশ্রমের সময় অনেকেই হাঁপিয়ে ওঠেন বা শ্বাস নিতে কষ্ট অনুভব করেন। বেশিরভাগ মানুষ এটিকে ক্লান্তি,...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে রাখেন। শিশু, বয়স্ক ব্যক্তি কিংবা অন্ধকারে অস্বস্তি বোধ করেন এমন মানুষের জন্য জিরো ওয়াট বাল্ব...
spot_img