Thursday, May 7, 2026
30 C
Dhaka

মিরসরাইয়ে ছাত্রদল নেতা হত্যায় দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) রাত ১১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি বুধবার (৬ মে) রাত ৯টায় নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদ্ধঘেড়ামারা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রায়হান হোসেন (২৩) এবং ইসলামপুর ভবানী এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. হানিফ (২২)।

পুলিশ জানায়, মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়কে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে তারা জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পরে আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

জানা যায়, গত ১৮ এপ্রিল রাতে করেরহাট ইউনিয়নের কয়লা বাজার এলাকায় অবৈধভাবে ভারতীয় গরু আনার ঘটনা কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। গরু বোঝাই ট্রাক আটককে ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলায় গুরুতর আহত হন শাহরিয়ার আহমেদ হৃদয়।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত হৃদয়ের বাবা আব্দুল আলিম ২২ এপ্রিল জোরারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জর্দা শামীম গ্রেপ্তার, বিদেশি মদ উদ্ধার নিয়ে তোলপাড়

রংপুরে ছয় বোতল বিদেশি মদসহ শামীম আহমেদ ওরফে জর্দা...

মেরিন ড্রাইভ এলাকায় বিজিবির অভিযান, মাদকসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক...

১০০ পরিবারের মাঝে ২০০ ছাগল বিতরণ, সিংড়ায় উন্নয়ন কার্যক্রম

নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের...

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানত ফেরতের দাবিতে উত্তাল চট্টগ্রাম

চট্টগ্রামে একীভূত প্রক্রিয়ার মধ্যে থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা...

চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে মামুন, দিশেহারা পরিবার

পাবনার চাটমোহর উপজেলায় ক্যান্সারে আক্রান্ত এক সন্তানের জীবন বাঁচাতে...

উপকূলের মরিচ এখন বিশ্ববাজারে, বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন সম্ভাবনা

পিরোজপুরের উপকূলীয় অঞ্চলে বোম্বাই জাতের মরিচ চাষ দিন দিন...

তিন ট্রাকে বিপুল বিস্ফোরক আসলো বাংলাদেশে, বন্দরে বিশেষ ব্যবস্থা

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক...

খলিফাপট্টিতে চায়না দুয়ারি জালের গুদামে পুলিশের অভিযান

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে...

লালমোহনে জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণহানি, গ্রেপ্তার ৪

ভোলার লালমোহন উপজেলায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের...

বোষপাড়ায় ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধারে চাঞ্চল্য

জামালপুর পৌর শহরে পরিত্যক্ত একটি ডোবা থেকে সাত মাস...

ভাইরাল অডিও কাণ্ডে কলমাকান্দা থানায় তদন্ত কমিটি

নেত্রকোনার কলমাকান্দা থানায় জব্দ করা ভারতীয় চোরাই পণ্য ছাড়তে...

হিলি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি বিজিবির

দিনাজপুরের হিলি সীমান্তে ভারত থেকে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে কঠোর...

কলেজে মিনি ফুটবল উদ্বোধনে গিয়ে উত্তেজনার মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর...

চেরনোবিলের ৪০ বছর: এখনো কাটেনি তেজস্ক্রিয় আতঙ্ক

চেরনোবিল পারমাণবিক বিস্ফোরণকে আধুনিক বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক ও...
spot_img

আরও পড়ুন

জর্দা শামীম গ্রেপ্তার, বিদেশি মদ উদ্ধার নিয়ে তোলপাড়

রংপুরে ছয় বোতল বিদেশি মদসহ শামীম আহমেদ ওরফে জর্দা শামীম (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি শ্রমিক লীগ নেতা...

মেরিন ড্রাইভ এলাকায় বিজিবির অভিযান, মাদকসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ মে) ভোরে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক...

১০০ পরিবারের মাঝে ২০০ ছাগল বিতরণ, সিংড়ায় উন্নয়ন কার্যক্রম

নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০০টি পরিবারের মাঝে ২০০টি ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের...

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানত ফেরতের দাবিতে উত্তাল চট্টগ্রাম

চট্টগ্রামে একীভূত প্রক্রিয়ার মধ্যে থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ ফেরতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এ সময় তারা ‘হেয়ার কাট’ পদ্ধতি...
spot_img