Thursday, May 7, 2026
30 C
Dhaka

পটুয়াখালীতে রিফাতের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় রিফাত গাজী (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ওড়না পেঁচানো ছিল এবং মুখমণ্ডলে নারীদের পোশাক ও একাধিক ওড়না পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিফাত গাজী ওই এলাকার লিটন গাজীর ছেলে। তিনি নানার বাড়িতে থাকতেন এবং মাঝেমধ্যে বাবার সঙ্গে সমুদ্রে মাছ ধরতে যেতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ভাত খেয়ে রিফাত নানার বাড়ির দোতলায় ঘুমাতে যান। পরদিন সকালে সিঁড়ির নিচে তার জুতা দেখতে পান স্বজনরা, তবে প্রথমে তারা ধারণা করেন তিনি ঘুমিয়ে আছেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গলায় একটি ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি ঝুলছিল। মুখমণ্ডলে একাধিক ওড়না পেঁচানো ছিল এবং মাটিতে তার ব্যবহৃত জিন্সের প্যান্ট পড়ে ছিল। স্বজনদের দাবি, মরদেহ উদ্ধারের সময় তার পরনে সালোয়ার-কামিজ ছিল, যা পরে খুলে ফেলা হয়।

রিফাতের বাবা লিটন গাজী বলেন, মঙ্গলবার রাতে স্বাভাবিকভাবে খেয়ে ঘুমাতে গেছে। সকালে দেখি মেয়েদের পোশাক পরা অবস্থায় লাশ। নাক-মুখে তিনটি ওড়না গিট দেওয়া ছিল। আরেকটি ওড়না দিয়ে গাছের সঙ্গে ঝুলে ছিল। আমার বা ছেলের সঙ্গে কারো শত্রুতা নেই। কীভাবে কী হলো বুঝতে পারছি না।

নানা হোসেন মাল বলেন, রাতে কোনো অস্বাভাবিক কিছু বুঝিনি। সকালে এমন ঘটনা দেখব ভাবিনি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে দেখা দিয়েছে রহস্য।

খবর পেয়ে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসাইন জানান, মরদেহের গলায় ও মুখমণ্ডলে একাধিক ওড়না পাওয়া গেছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

১০০ পরিবারের মাঝে ২০০ ছাগল বিতরণ, সিংড়ায় উন্নয়ন কার্যক্রম

নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের...

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানত ফেরতের দাবিতে উত্তাল চট্টগ্রাম

চট্টগ্রামে একীভূত প্রক্রিয়ার মধ্যে থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা...

চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে মামুন, দিশেহারা পরিবার

পাবনার চাটমোহর উপজেলায় ক্যান্সারে আক্রান্ত এক সন্তানের জীবন বাঁচাতে...

উপকূলের মরিচ এখন বিশ্ববাজারে, বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন সম্ভাবনা

পিরোজপুরের উপকূলীয় অঞ্চলে বোম্বাই জাতের মরিচ চাষ দিন দিন...

তিন ট্রাকে বিপুল বিস্ফোরক আসলো বাংলাদেশে, বন্দরে বিশেষ ব্যবস্থা

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক...

খলিফাপট্টিতে চায়না দুয়ারি জালের গুদামে পুলিশের অভিযান

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে...

লালমোহনে জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণহানি, গ্রেপ্তার ৪

ভোলার লালমোহন উপজেলায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের...

বোষপাড়ায় ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধারে চাঞ্চল্য

জামালপুর পৌর শহরে পরিত্যক্ত একটি ডোবা থেকে সাত মাস...

ভাইরাল অডিও কাণ্ডে কলমাকান্দা থানায় তদন্ত কমিটি

নেত্রকোনার কলমাকান্দা থানায় জব্দ করা ভারতীয় চোরাই পণ্য ছাড়তে...

হিলি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি বিজিবির

দিনাজপুরের হিলি সীমান্তে ভারত থেকে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে কঠোর...

কলেজে মিনি ফুটবল উদ্বোধনে গিয়ে উত্তেজনার মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর...

চেরনোবিলের ৪০ বছর: এখনো কাটেনি তেজস্ক্রিয় আতঙ্ক

চেরনোবিল পারমাণবিক বিস্ফোরণকে আধুনিক বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক ও...

সউদীতে ২৭ মে হতে পারে ঈদুল আজহা

ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, আগামী ১৬ মে সউদী আরবে জিলকদ...

মিরসরাইয়ে ছাত্রদল নেতা হত্যায় দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় হত্যা...
spot_img

আরও পড়ুন

১০০ পরিবারের মাঝে ২০০ ছাগল বিতরণ, সিংড়ায় উন্নয়ন কার্যক্রম

নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০০টি পরিবারের মাঝে ২০০টি ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের...

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানত ফেরতের দাবিতে উত্তাল চট্টগ্রাম

চট্টগ্রামে একীভূত প্রক্রিয়ার মধ্যে থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ ফেরতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এ সময় তারা ‘হেয়ার কাট’ পদ্ধতি...

চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে মামুন, দিশেহারা পরিবার

পাবনার চাটমোহর উপজেলায় ক্যান্সারে আক্রান্ত এক সন্তানের জীবন বাঁচাতে অসহায় মায়ের হৃদয়বিদারক আকুতি দেখা দিয়েছে। টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন...

উপকূলের মরিচ এখন বিশ্ববাজারে, বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন সম্ভাবনা

পিরোজপুরের উপকূলীয় অঞ্চলে বোম্বাই জাতের মরিচ চাষ দিন দিন একটি সম্ভাবনাময় কৃষিপণ্য হিসেবে গড়ে উঠছে। লাভজনক হওয়ায় জেলার কৃষকেরা এই মরিচের আবাদ বাড়াচ্ছেন। গ্রামবাংলার...
spot_img