নেসকোর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কারণে নির্ধারিত এলাকাগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ মে দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না।
১১ মে রাবি স্টেশন ফিডারের আওতাধীন জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১২ মে সুগারমিল ফিডারের আওতায় কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেতুল তলা ও বাইপাস এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হবে।
এ ছাড়া ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত পর্যায়ক্রমে দেওয়ানপাড়া, মেহেরচন্ডি, বনগ্রাম, কাটাখালী ওভারহেড, কাপাশিয়া, বিহাস ও পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় একই সময়সূচিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে নেসকো।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উন্নয়নকাজ সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে আরও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানানো হয়েছে।
সিএ/এমআর


