সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জলদস্যুদের নতুন হামলায় ২২ জন জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। এর মধ্যে পাঁচজন মুক্তিপণ দিয়ে ফিরে এলেও এখনো ১৭ জন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন নদী ও খাল এলাকায় মাছ ও কাঁকড়া শিকার করার সময় অস্ত্রধারী দস্যুরা জেলেদের ধরে নিয়ে যায়। পরে তাদের মারধর করে জিম্মি করে রাখা হয়।
অপহৃতদের পরিবার চরম উদ্বেগে রয়েছে এবং দ্রুত উদ্ধার অভিযান জোরদারের দাবি জানিয়েছে। প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে।
সিএ/এমআর


