প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত মানুষ ও প্রাণীকে পানি পান করানো ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ ও সওয়াবের কাজ হিসেবে বিবেচিত। ধর্মীয় বর্ণনায় বলা হয়েছে, এটি মানুষের মৌলিক প্রয়োজন পূরণে অন্যতম শ্রেষ্ঠ দান।
ইসলামি শিক্ষায় উল্লেখ আছে, পিপাসার্ত মানুষের পাশাপাশি প্রাণীকেও পানি পান করানো মহৎ কাজ হিসেবে গণ্য হয়। বিভিন্ন হাদিসে এই কাজের জন্য বিশেষ পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞ আলেমরা বলেন, গরমের সময় রাস্তার পাশে পানি বিতরণ, পানির ব্যবস্থা রাখা বা অন্যকে সাহায্য করা মানবিক দায়িত্বের পাশাপাশি ধর্মীয় দৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ইবাদত।
সিএ/এমআর


