Friday, July 10, 2026
25.8 C
Dhaka

বিচ্ছেদের ৫০ বছর পর ফের বিয়ের পিঁড়িতে

বিচ্ছেদের ৫০ বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসছেন যুক্তরাষ্ট্রের নাগরিক হ্যারল্ড হল্যান্ড ও লিলিয়ান বারনেস। আগামী ১৪ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। ১৯৫৫ সালে দু’জনার চারটি হাত বেঁধেছিলেন এক সুতোয়। তবে কোন এক ঝড়ে সেই সুতো গিয়েছিল ছিঁড়ে। ১৯৬৭ সালে একে অপরকে ছেড়ে নতুন করে গাঁটছড়া বাঁধেন উভয়ই। তবে পরষ্পরের প্রতি ভালোবাসাটা রয়েছিল অমলিন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ১৯৬৭ সালে দুজনার দুটি পথ দুটি দিকে বেঁকে গিয়েছিল। তালাকের সময় তাদের ছিল পাঁচ সন্তান। হ্যারল্ড হল্যান্ড ও লিলিয়ান বারনেস যুক্তরাষ্ট্রের কেন্টাকির বাসিন্দা। ১৯৫৫ সালে তাদের বিয়ে হয়েছিল। এরপর একে একে তাদের পাঁচ সন্তানের জন্ম হয়। ১৯৬৭ সালে তাদের তালাক হয়। তবে তালাকের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন হ্যারল্ড ও লিলিয়ান। অন্য মানুষের সঙ্গে ঘর বেঁধেছিলেন তারা। দু’জনের দ্বিতীয় বিয়ে অনেক দিন টেকে। ২০১৫ সালে হ্যারল্ডের দ্বিতীয় স্ত্রী ও লিলিয়ানের দ্বিতীয় স্বামী মারা যান।

জানা যায়, তালাকের ৫০ বছর পর একটি পারিবারিক অনুষ্ঠানে এই সাবেক দম্পতির দেখা হয়েছিল। পরস্পরকে দেখে দুজনেই অনুভব করেছিলেন যে, মনের টান এখনো অটুট আছে। সেই থেকে দুজনের মধ্যে ফের যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে আবারও বিয়ে করার সিদ্ধান্ত নেন ওই দম্পত্তি। ওই দম্পত্তির মধ্যে বরের বয়স এখন ৮৩ বছর। কনের ৭৮। ৫০ বছর আগে তালাকের ঘটনার সমস্ত দায় নিজের ঘাড়ে নিয়েছেন হ্যারল্ড হল্যান্ড।

তিনি বলেন, প্রথম বিয়ে না টেকার শতভাগ দোষ আমার। তবে তখন লিলিয়ানকে আমি সবই দিয়ে গিয়েছিলাম। আমাদের সন্তানদের অবহেলা করিনি আমি।

জীবনের শেষ পর্যায়ে দাড়িয়ে তাই হ্যারল্ডের চাওয়া শেষ জীবনটা যেন তার সঙ্গেই কাটে। হ্যারল্ড জানান, জীবনের শেষ মাইলটি একসঙ্গে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?...
spot_img

আরও পড়ুন

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে উবার বাংলাদেশ। এর আগে শহরটিতে উবার মোটো ও উবার রেন্টালস সেবা চালুর...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে নতুন প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। বিশেষ করে চাঁদে স্থায়ী উপস্থিতি ও...
spot_img