Wednesday, May 6, 2026
30 C
Dhaka

আগামী ১০ বছরে কি চাঁদে বসতি গড়া সম্ভব

চাঁদে স্থায়ী বসতি গড়ার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে মহাকাশ গবেষণা সংস্থাগুলোর মধ্যে। নাসা ও স্পেসএক্স এখন আর শুধু চাঁদে অভিযানের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং সেখানে দীর্ঘমেয়াদি অবস্থানের পরিকল্পনা করছে। সাম্প্রতিক ঘোষণায় নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, ২০২৭ সালের দিকেই চাঁদে মানব বসতি নির্মাণের কাজ শুরু হতে পারে।

এর আগে স্পেসএক্সের প্রধান ইলন মাস্কও আগামী এক দশকের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনার কথা বলেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই লক্ষ্য অর্জন সহজ নয়। বিজ্ঞানীদের মতে, চাঁদের বৈরী পরিবেশ এখনো মানুষের বসবাসের জন্য পুরোপুরি প্রস্তুত নয়।

গবেষণায় দেখা গেছে, চাঁদের মাটিতে বিদ্যুতায়িত ধুলিকণা রয়েছে, যা যন্ত্রপাতি ও স্পেসস্যুটের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এসব ধুলা শ্বাস-প্রশ্বাসের পথ বন্ধ করতে পারে এবং সৌর প্যানেলের কার্যকারিতাও কমিয়ে দিতে পারে।

এছাড়া চাঁদে বায়ুমণ্ডল না থাকায় মহাজাগতিক বিকিরণের ঝুঁকিও অনেক বেশি। গবেষক ইমানুয়েল উরকিয়েটা বলেন, ‘মহাকাশের যেকোনো জায়গায় মহাজাগতিক বিকিরণ সব সময় থাকে এবং একে ঠেকানো অবিশ্বাস্য রকমের কঠিন।’ এই বিকিরণ মানুষের শরীরে দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

চাঁদে বাসস্থান নির্মাণও একটি বড় চ্যালেঞ্জ। বিজ্ঞানীরা মাটির নিচে বসতি, গম্বুজ আকৃতির ঘর কিংবা থ্রিডি প্রিন্ট প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন এখনো অনিশ্চিত।

অন্যদিকে, চাঁদের কম অভিকর্ষ মানবদেহে নানা সমস্যার সৃষ্টি করতে পারে। হাড় ও পেশির ক্ষয়, রক্ত সঞ্চালনের ভারসাম্যহীনতা এবং চোখে চাপ বৃদ্ধি—এসব ঝুঁকি রয়েছে দীর্ঘ সময় অবস্থানের ক্ষেত্রে।

তবে বিজ্ঞানীরা আশা করছেন, আসন্ন আর্টেমিস মিশনের মাধ্যমে নতুন তথ্য পাওয়া যাবে, যা ভবিষ্যৎ পরিকল্পনাকে এগিয়ে নিতে সহায়ক হবে। চাঁদের বরফ থেকেও পানি ও জ্বালানি সংগ্রহের সম্ভাবনা রয়েছে, যদিও এখনো তা সরাসরি পরীক্ষিত হয়নি।

সব মিলিয়ে চাঁদে বসতি স্থাপন এখনো স্বপ্নের পর্যায়ে থাকলেও গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতি এই লক্ষ্যকে ধীরে ধীরে বাস্তবতার দিকে নিয়ে যাচ্ছে।

সূত্র: লাইভ সায়েন্স
সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

প্রাণিজগতে কারা সবচেয়ে বুদ্ধিমান, জানাচ্ছে গবেষণা

মানুষের মস্তিষ্ককে প্রাণিজগতের সবচেয়ে উন্নত হিসেবে ধরা হলেও, অন্যান্য...

রিলস আসক্তির ক্ষতি থেকে সাবধান

স্মার্টফোনের সহজলভ্যতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলস বা শর্ট...

ভ্রমণের পর ক্লান্তি কাটাবেন যেভাবে

ভ্রমণ শেষে অনেকেই শারীরিক ক্লান্তি ও হজম সমস্যায় ভোগেন।...

রফতানি বৃদ্ধিতে নতুন পরিকল্পনা সরকারের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা...

এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪

দেশে বিদায়ী এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে...

চীনের সিপিপিসিসি চেয়ারম্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক...

কুড়িগ্রামে তেঁতুল গাছে উঠা বৃদ্ধাকে পুকুর থেকে উদ্ধার

কুড়িগ্রামের সদর উপজেলায় নিখোঁজ এক বৃদ্ধাকে বড় একটি তেঁতুল...

শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা...

কেরোসিন ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের...

জান্নাতুলের মরদেহ উদ্ধারে এলাকায় শোকের ছায়া

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ৬ বছর...

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল নিয়ে কারসাজির অভিযোগে তদন্ত

জ্বালানি তেলের সংকটের মধ্যে দেশে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে...

ঈদের আগে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা

কোরবানির ঈদকে সামনে রেখে সড়ক ও পশুর হাটে চাঁদাবাজি...

রামগতিতে দাম্পত্য কলহে তরুণের মৃত্যু, তদন্তে পুলিশ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ ও একাধিক...

বেথুলীতে দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত আরও ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ধান মাড়াইয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে...
spot_img

আরও পড়ুন

প্রাণিজগতে কারা সবচেয়ে বুদ্ধিমান, জানাচ্ছে গবেষণা

মানুষের মস্তিষ্ককে প্রাণিজগতের সবচেয়ে উন্নত হিসেবে ধরা হলেও, অন্যান্য অনেক প্রাণীর মধ্যেও বিস্ময়কর বুদ্ধিমত্তার প্রমাণ পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ডলফিন, শিম্পাঞ্জি, কাক,...

রিলস আসক্তির ক্ষতি থেকে সাবধান

স্মার্টফোনের সহজলভ্যতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলস বা শর্ট ভিডিও দেখার প্রবণতা বেড়েছে। এই স্বল্পদৈর্ঘ্য কনটেন্টগুলো দ্রুত মানুষের মনোযোগ আকর্ষণ করলেও এর নেতিবাচক প্রভাবও...

ভ্রমণের পর ক্লান্তি কাটাবেন যেভাবে

ভ্রমণ শেষে অনেকেই শারীরিক ক্লান্তি ও হজম সমস্যায় ভোগেন। টানা বাইরে খাবার গ্রহণ এবং অনিয়মিত জীবনযাপনের কারণে শরীর স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলে। বিশেষজ্ঞরা বলছেন,...

রফতানি বৃদ্ধিতে নতুন পরিকল্পনা সরকারের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানিয়েছে সরকার। চুক্তিটি বাতিল নয়, বরং এর আওতায় থেকেই বাণিজ্য সম্প্রসারণে কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত...
spot_img