Monday, August 10, 2026
33.7 C
Dhaka

স্কুলছাত্রীকে ফাঁদে ফেলে নিয়ে যাওয়ার চেষ্টা, তরুণী আটক

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে পাচারের উদ্দেশ্যে অপহরণের চেষ্টার ঘটনায় ইসরাত জাহান মীম (২০) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ইসরাত জাহান মীম পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার সোনকামিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে। ভুক্তভোগী শিশুটি নাদিয়া আক্তার, সে উপজেলার সুয়াইর গ্রামের আল আমিনের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে নাদিয়া সহপাঠীদের সঙ্গে প্রাইভেট পড়তে যায়। এ সময় ইসরাত জাহান মীম নিজেকে তার ‘আন্টি’ পরিচয় দিয়ে শিশুটির কাছে যান। তিনি কৌশলে নাদিয়ার মায়ের নাম, স্কুল ও শিক্ষকদের নামসহ বিভিন্ন তথ্য বলে তার বিশ্বাস অর্জন করেন।

পরবর্তীতে তিনি শিশুটিকে জানান, তার মা তাকে মোহনগঞ্জ শহর থেকে মিষ্টি আলু কিনে আনতে বলেছেন। এই কথা বিশ্বাস করে নাদিয়া তার সঙ্গে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে শহরের দিকে রওনা দেয়।

এদিকে নাদিয়ার সহপাঠীরা বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান।

এক পর্যায়ে মোহনগঞ্জ শহরের বিএনপি অফিস মোড়ে স্থানীয়রা নাদিয়াকে অভিযুক্ত তরুণীর সঙ্গে দেখতে পান। সন্দেহ হলে তারা ইসরাত জাহান মীমকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুণী জানিয়েছেন, শিশুটিকে অপহরণ করে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল। তিনি একটি মানবপাচার চক্রের সঙ্গে জড়িত এবং ওই চক্রের কাছে শিশুটিকে হস্তান্তরের পরিকল্পনা ছিল বলে স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং কয়েকজনের নামও উঠে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img