Sunday, September 6, 2026
27 C
Dhaka

ছেলেকে বাঁচাতে সর্বস্বান্ত পরিবার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ব্লাড ক্যানসারে আক্রান্ত পাঁচ বছর বয়সী শিশু ফাহিম আহমেদের চিকিৎসা ব্যয়ের চাপে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। চিকিৎসা চালিয়ে যেতে এখন প্রয়োজন আরও প্রায় ছয় লাখ টাকা, কিন্তু ইতিমধ্যে সর্বস্ব হারানো পরিবারটির পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না।

ফাহিম আহমেদ রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক আষাঢ়ু গ্রামের বাসিন্দা মিজানুর রহমান ও ফেন্সি আক্তার দম্পতির একমাত্র সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ঢাকায় পরীক্ষায় ফাহিমের শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে রাজধানীর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

ছেলেকে বাঁচাতে গিয়ে পরিবারটি ইতিমধ্যে চরম আর্থিক সংকটে পড়েছে। মিজানুর রহমান তার মোবাইল ফোনের দোকান বিক্রি করেন, পাশাপাশি এনজিও ঋণ, বসতভিটা বন্ধক এবং আত্মীয়স্বজনের সহায়তায় এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

চিকিৎসার ফলে ফাহিমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিৎসকেরা জানিয়েছেন, নিয়মিত কেমোথেরাপিসহ আরও দেড় বছর চিকিৎসা চালিয়ে গেলে সে সুস্থ হয়ে উঠতে পারে।

তবে বর্তমানে কেমোথেরাপি ও ওষুধের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ায় চিকিৎসা অনিশ্চয়তার মুখে রয়েছে পরিবারটি।

ফাহিমের বাবা মিজানুর রহমান বলেন, আমার ছেলেটা এখন আগের চেয়ে ভালো আছে। ডাক্তার বলেছেন নিয়মিত চিকিৎসা চালালে সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু আমাদের আর কোনো সম্বল নেই। ছেলের চিকিৎসার জন্য সব বিক্রি করে এখন আমি নিঃস্ব। এখন মানুষের সহায়তা ছাড়া চিকিৎসা চালানো সম্ভব নয়।

ফাহিমের দাদা আব্বাছ আলী বলেন, নাতির চিকিৎসার জন্য বাড়িঘর, দোকান সব বিক্রি করেছি। এখন নিজেরাও কষ্টে আছি। তবু নাতিটাকে বাঁচাতে চাই।

মা ফেন্সি আক্তার বলেন, আমার সন্তান অন্য বাচ্চাদের মতো খেলতে ও স্কুলে যেতে চায়। অন্য শিশুদের স্কুলে যেতে দেখে সে আমাকে জড়িয়ে ধরে বলে, মা আমি কবে স্কুলে যাব? এই কথা শুনলে বুক ভেঙে যায়। এখন আমরা সব হারিয়ে ফেলেছি, চিকিৎসা কীভাবে করাব বুঝতে পারছি না।

পরিবারটি এখন সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও সরকারি-বেসরকারি সংস্থার কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে।

সহায়তা পাঠানোর ঠিকানা: মো. মিজানুর রহমান (ফাহিমের পিতা), মোবাইল নম্বর: ০১৭৬৭২৮০০১১ (বিকাশ/নগদ), অগ্রণী ব্যাংক, রাজারহাট শাখা: ০২০০০২৩৩৫৩৭৮৩, ডাচ-বাংলা ব্যাংক, কুড়িগ্রাম শাখা: ২৬২১১০০০২১৮৯২।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img