Wednesday, September 30, 2026
30 C
Dhaka

শ্যামনগরে অপহরণ চক্রের তিন সদস্য আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৪ মে) সকালে সুন্দরবনের ধোলাই খাল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে সুন্দরবনের ধোলাই খাল এলাকা থেকে একটি জেলে নৌকায় করে অপহৃত অনিমেষ পরমান্যকে মীরগাং এলাকায় আনা হয়। পরে তাকে মোটরসাইকেলে করে সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন বাজারে পৌঁছে দেওয়া হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহামুদুল হাসান ডন (৩২), একই গ্রামের সুজাউদ্দিনের ছেলে আব্দুর জব্বার (৩৫) এবং নেছার আলীর ছেলে শাহীনুর গাজী (৩০)।

অপহৃত অনিমেষ পরমান্যের ভাই প্রিয়নাথ পরমান্য জানান, গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন বাজার থেকে অসুস্থ গরুর চিকিৎসার কথা বলে তার বড় ভাইকে ডেকে নেওয়া হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পর শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। পরে অপহরণকারীদের নির্দেশে রবিবার রাতে ৭ লাখ টাকা নিয়ে পরিবারের সদস্যরা নির্ধারিত এলাকায় যান। তবে শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় সোমবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়।

উদ্ধার হওয়া অনিমেষ পরমান্য বলেন, তাকে অসুস্থ গরুর চিকিৎসার কথা বলে ডেকে নিয়ে সুন্দরবনের ভেতরে আটকে রাখা হয়। পরে তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় এবং এ সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

স্থানীয় এক বাসিন্দা জানান, অপহরণকারীরা ভুক্তভোগীর জন্য খাবার পৌঁছে দিতে তাকে ব্যবহার করেছিলেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, কোস্ট গার্ড, পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানের প্রস্তুতির মধ্যেই অপহরণকারীরা অনিমেষকে ছেড়ে দেয়। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, অপহৃত চিকিৎসক বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img