Thursday, July 9, 2026
26.1 C
Dhaka

সিসিটিভি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল অভিযান

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চুরি, ডাকাতি ও ছিনতাই দমনে পুলিশের বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ মে) ঘোড়াঘাট থানায় আয়োজিত এক সচেতনতামূলক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন সহকারী পুলিশ সুপার (ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেল) নিয়ামত হাসান। তিনি বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। একই সঙ্গে অপরাধ দমনে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাতদলের ৫ সদস্য ও ৩ জন চোরসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানে অপরাধে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যান এবং চুরি হওয়া গবাদি পশু বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে প্রধান আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন চুরির মাস্টারমাইন্ড মো. কাওসার ইসলাম। এছাড়া তার সহযোগী মাহমুদুল হাসান মুন্না, মো. সুভেল মিয়া, আল-রাহিদ আপন ও মো. ফাহিম ইসলামকেও আটক করা হয়েছে।

২ মে নূরপুর গ্রামে গরু চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। এ সময় চুরিকৃত গরু বিক্রির ৬০ হাজার টাকা এবং গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জেলা সহকারী পুলিশ সুপার সাদ্দাম হোসেন এবং ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে...

আপনার পছন্দ অনুযায়ী কথা বলবে অ্যাপলের সিরি, আসছে নতুন নিয়ন্ত্রণ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং...

খাওয়ার পর পেটব্যথা কেন হয়, কোন লক্ষণ কী সমস্যার ইঙ্গিত দেয়

খাবার খাওয়ার পর অনেকেরই পেটে অস্বস্তি বা ব্যথা শুরু...

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন ১২ আগস্ট, কী কী পরিবর্তন আসতে পারে

নতুন প্রজন্মের পিক্সেল স্মার্টফোন উন্মোচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে...

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...
spot_img

আরও পড়ুন

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে বিনিয়োগ করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রায় ১০ লাখ বিনিয়োগকারী। একটি ক্রিপ্টো বিশ্লেষক...

আপনার পছন্দ অনুযায়ী কথা বলবে অ্যাপলের সিরি, আসছে নতুন নিয়ন্ত্রণ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং ব্যবহারবান্ধব করে তুলতে নতুন সুবিধা যুক্ত করছে অ্যাপল। সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণে ব্যবহারকারীরা এখন সিরির কথা...

খাওয়ার পর পেটব্যথা কেন হয়, কোন লক্ষণ কী সমস্যার ইঙ্গিত দেয়

খাবার খাওয়ার পর অনেকেরই পেটে অস্বস্তি বা ব্যথা শুরু হয়। কারও ক্ষেত্রে এটি জ্বালাপোড়ার মতো অনুভূত হয়, যা ধীরে ধীরে বুক পর্যন্ত ছড়িয়ে পড়তে...

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন ১২ আগস্ট, কী কী পরিবর্তন আসতে পারে

নতুন প্রজন্মের পিক্সেল স্মার্টফোন উন্মোচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে গুগল। আগামী ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির বার্ষিক ‘মেড বাই গুগল’ আয়োজন। প্রযুক্তি...
spot_img