Monday, May 4, 2026
26 C
Dhaka

ছাগল নিয়ে ফেরার পথে অপহরণ, মুক্তিপণ দাবি

বগুড়ার গাবতলী উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার ইতালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর প্রায় ২টার দিকে গাবতলী থানার বালিয়াদিঘী ইউনিয়নের দড়িপাড়া গ্রামে এসবি ইটভাটার পাশের সড়ক দিয়ে ছয়টি ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুর রহমান মন্ডল ওরফে রঞ্জু (৫৯)। এ সময় একটি সাদা প্রাইভেট কারে করে আসা কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে।

অভিযোগ রয়েছে, মিনহাজুল ইসলাম (২৪), রোহান (৩০), জাহিদ (২৯) ও আল আমিন (২৮) নামের চারজন তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। পরে তার চোখ-মুখ বেঁধে নশিপুর ইউনিয়নের একটি অজ্ঞাত বাসায় নিয়ে গিয়ে আটকে রাখা হয়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের কাছে ২ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ভুক্তভোগীকে গাবতলীর ছোট ইতালী গ্রামের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায় এবং সেখানে আবারও তাকে মারধর করা হয়।

পরে সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে ইতালী বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আব্দুর রহমান মন্ডলকে উদ্ধার করে এবং মিনহাজুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় গাবতলী থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

যে ব্যক্তি মিতব্যয়ী হয়, সে কখনো অভাবে পড়ে না

ইসলামি জীবনব্যবস্থায় মিতব্যয়িতা একটি গুরুত্বপূর্ণ গুণ, যা কেবল অর্থ...

শ্যামনগরে অপহরণ চক্রের তিন সদস্য আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত...

ঘরেই তৈরি করুন মজাদার বালুশাই

ঘরোয়া উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় জনপ্রিয় মিষ্টি...

স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে...

৩৮ কেজি গাঁজা উদ্ধার, পলাতক সহযোগীর খোঁজে পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলায় ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৪)...

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে উত্তেজনা

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে আওয়ামীপন্থী...

উলিপুরে মৌমাছির ঝাঁকের আক্রমণে আহত ৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির হানায় জামায়াতে ইসলামীর তিনজন নেতাকর্মী...

নৌবাহিনীর অভিযানে বিপুল ইয়াবা ও আইস জব্দ

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে...

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে...

৩৭৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত তিনটি হত্যাকাণ্ডের ঘটনায়...

অন্ধকারে কেন বাড়ে মানুষের ভয়

আধুনিক নগর জীবনে চারপাশ আলোয় ভরপুর থাকলেও অন্ধকারের প্রতি...

সালথায় স্কুলে উত্তেজনা, ক্লাস বর্জন করল শিক্ষার্থীরা

ফরিদপুরের সালথা উপজেলায় কাগদী মুরুটিয়া আলহাজ্ব মো. আব্দুল মজিদ...

নতুন কমিটি পেয়ে নওগাঁয় ছাত্রদলের উচ্ছ্বাস

নওগাঁ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে নেতাকর্মীরা...

কোনাবাড়ীতে বস্তা থেকে নারীর মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি বস্তার ভেতর থেকে মমতাজ...
spot_img

আরও পড়ুন

যে ব্যক্তি মিতব্যয়ী হয়, সে কখনো অভাবে পড়ে না

ইসলামি জীবনব্যবস্থায় মিতব্যয়িতা একটি গুরুত্বপূর্ণ গুণ, যা কেবল অর্থ সঞ্চয়ের উপায় নয়, বরং জীবনযাপনের একটি সুশৃঙ্খল পদ্ধতি। মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মিতব্যয়ী হয়,...

শ্যামনগরে অপহরণ চক্রের তিন সদস্য আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৪ মে) সকালে সুন্দরবনের ধোলাই খাল...

ঘরেই তৈরি করুন মজাদার বালুশাই

ঘরোয়া উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় জনপ্রিয় মিষ্টি বালুশাই। অল্প কিছু ধাপ অনুসরণ করলেই বাসায় বসে তৈরি করা সম্ভব সুস্বাদু এই মিষ্টান্ন। উপকরণ হিসেবে...

স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছে তেঁতুলিয়া মডেল...
spot_img