Monday, May 4, 2026
27 C
Dhaka

সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন যেতে বাধা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন ভ্রমণে যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং পাস সম্পন্ন করার পর ইমিগ্রেশন কাউন্টারে তাকে থামানো হয়।

নজরুল ইসলাম মিঠু গণমাধ্যমকে জানান, ইমিগ্রেশন পর্যায়ে তার পাসপোর্ট ও কাগজপত্র যাচাইয়ের পর তাকে আলাদা একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পেশা, কর্মস্থল এবং কোনো আইনি জটিলতা আছে কি না—এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি জানান, পরে ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তার বিষয়ে খোঁজখবর নেন। দীর্ঘ সময় অপেক্ষার পর তাকে জানানো হয়, পুলিশের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকলেও ডিজিএফআই-এর ‘ক্লিয়ারেন্স’ না আসায় তার ভ্রমণে সাময়িক বাধা দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, তাকে বিদেশে যেতে বাধা দেওয়ার নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিষয়টি সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে পারেননি বলে তিনি দাবি করেন।

প্রায় এক ঘণ্টার বেশি সময় বিমানবন্দরের যাত্রী লাউঞ্জে অপেক্ষার পর তাকে পাসপোর্ট ফেরত দেওয়া হয়। এরপর তিনি তার চীন যাত্রা বাতিল করে বিমানবন্দর ত্যাগ করেন।

ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে, যদিও এ বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নতুন কমিটি পেয়ে নওগাঁয় ছাত্রদলের উচ্ছ্বাস

নওগাঁ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে নেতাকর্মীরা...

কোনাবাড়ীতে বস্তা থেকে নারীর মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি বস্তার ভেতর থেকে মমতাজ...

সিসিটিভি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল অভিযান

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চুরি, ডাকাতি ও ছিনতাই দমনে পুলিশের...

‘শাপলা গণহত্যা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন যারা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র...

ভালুকায় বৃষ্টিতে ধসে গেল পুকুরপাড় ও ওয়াকওয়ে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাজ শেষ হওয়ার আগেই উপজেলা পরিষদের...

দালালচক্র নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি

যশোরের মণিরামপুর উপজেলায় প্রবাস থেকে ফিরে ঋণের চাপে এক...

ছাগল নিয়ে ফেরার পথে অপহরণ, মুক্তিপণ দাবি

বগুড়ার গাবতলী উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং...

হাট সারটিয়া প্রাথমিক বিদ্যালয়ে দুর্ঘটনায় শোক

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ থেকে...

বালু উত্তোলন বন্ধে অভিযানে প্রশাসনের ওপর হামলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনায় চারজনকে...

শিশু রোগীর সংখ্যা বাড়ায় উদ্বেগে অভিভাবকরা

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ...

খিলক্ষেতে ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির...

পারিবারিক কারণে আত্মহত্যার দাবি পুলিশের

রাজধানীতে সাংবাদিক ও গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর ঘটনায়...

হাওর সমস্যার সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জানিয়েছে, হাওর অঞ্চলের ফসলহানি দেশের...

ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নীতির আহ্বান

ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত পরিবর্তনশীল চ্যালেঞ্জ শুধু রাষ্ট্র বা কোনো...
spot_img

আরও পড়ুন

নতুন কমিটি পেয়ে নওগাঁয় ছাত্রদলের উচ্ছ্বাস

নওগাঁ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন। সোমবার (৪ মে) বিকেলে শহরের এটিম মাঠ থেকে মিছিলটি বের...

কোনাবাড়ীতে বস্তা থেকে নারীর মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি বস্তার ভেতর থেকে মমতাজ খাতুন (২২) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ মে) দিবাগত রাত...

সিসিটিভি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল অভিযান

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চুরি, ডাকাতি ও ছিনতাই দমনে পুলিশের বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ মে) ঘোড়াঘাট থানায় আয়োজিত এক সচেতনতামূলক...

‘শাপলা গণহত্যা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন যারা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে তথ্যচিত্র ও দলিলভিত্তিক একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে প্রথমবারের...
spot_img