Monday, May 4, 2026
27 C
Dhaka

রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক

ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ৬৮টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। জ্বালানি খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার (৪ মে) দুপুরে মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

তালিকায় উল্লেখ করা ৬৮টি ফিলিং স্টেশনের মধ্যে প্রথম ১৮টি স্টেশনে প্রাইভেট কারে জ্বালানি নেওয়ার ক্ষেত্রেও ফুয়েল পাস অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট স্টেশনগুলোতে জ্বালানি গ্রহণের সময় গ্রাহকদের অবশ্যই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং অনিয়ম রোধ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে জ্বালানির অপচয় ও অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা—আসাদগেট, তেজগাঁও, মহাখালী, গুলশান, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ী, মতিঝিলসহ একাধিক স্থানের ফিলিং স্টেশন এ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে নতুন এই নিয়ম কার্যকর হওয়ায় রাজধানীর মোটরসাইকেল ও প্রাইভেট কার ব্যবহারকারীদের নির্ধারিত অ্যাপ ব্যবহারে বাধ্যবাধকতা তৈরি হয়েছে। এতে করে জ্বালানি গ্রহণ প্রক্রিয়ায় ডিজিটাল নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

‘শাপলা গণহত্যা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন যারা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র...

ভালুকায় বৃষ্টিতে ধসে গেল পুকুরপাড় ও ওয়াকওয়ে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাজ শেষ হওয়ার আগেই উপজেলা পরিষদের...

দালালচক্র নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি

যশোরের মণিরামপুর উপজেলায় প্রবাস থেকে ফিরে ঋণের চাপে এক...

ছাগল নিয়ে ফেরার পথে অপহরণ, মুক্তিপণ দাবি

বগুড়ার গাবতলী উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং...

হাট সারটিয়া প্রাথমিক বিদ্যালয়ে দুর্ঘটনায় শোক

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ থেকে...

বালু উত্তোলন বন্ধে অভিযানে প্রশাসনের ওপর হামলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনায় চারজনকে...

শিশু রোগীর সংখ্যা বাড়ায় উদ্বেগে অভিভাবকরা

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ...

খিলক্ষেতে ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির...

পারিবারিক কারণে আত্মহত্যার দাবি পুলিশের

রাজধানীতে সাংবাদিক ও গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর ঘটনায়...

হাওর সমস্যার সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জানিয়েছে, হাওর অঞ্চলের ফসলহানি দেশের...

সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন যেতে বাধা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও সাংবাদিক নজরুল...

ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নীতির আহ্বান

ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত পরিবর্তনশীল চ্যালেঞ্জ শুধু রাষ্ট্র বা কোনো...

বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানী এলাকায় বাসচাপায় শাহাদাত (২৫) নামের এক মোটরসাইকেল...

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে...
spot_img

আরও পড়ুন

‘শাপলা গণহত্যা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন যারা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে তথ্যচিত্র ও দলিলভিত্তিক একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে প্রথমবারের...

ভালুকায় বৃষ্টিতে ধসে গেল পুকুরপাড় ও ওয়াকওয়ে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাজ শেষ হওয়ার আগেই উপজেলা পরিষদের পুকুরপাড় ও ওয়াকওয়ের একটি অংশ ধসে পড়েছে। টানা ভারি বৃষ্টির কারণে শনিবার (২ মে) থেকে...

দালালচক্র নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি

যশোরের মণিরামপুর উপজেলায় প্রবাস থেকে ফিরে ঋণের চাপে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার শেখপাড়া খানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত...

ছাগল নিয়ে ফেরার পথে অপহরণ, মুক্তিপণ দাবি

বগুড়ার গাবতলী উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।...
spot_img