Monday, May 4, 2026
27 C
Dhaka

অনলাইন বিজ্ঞাপনে ভেজাল পণ্যের প্রতারণা বাড়ছে

ভেজাল ও নিম্নমানের পণ্যের ব্যবহার দেশে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে এবং এর ফলে ওষুধের ওপর নির্ভরতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন কনসার্স কনজ্যুমার সোসাইটির সভাপতি আহসান হাবীব।

সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৩টায় কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের বিষয় ছিল অবৈধ পণ্যের দৌরাত্ম্য এবং ব্যবসায়ীদের সংকট ও করণীয়।

আহসান হাবীব বলেন, ভেজাল ও নিম্নমানের পণ্য গ্রহণ ও ব্যবহারের কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, যার প্রভাবে দেশের প্রায় সব পরিবারেই ওষুধনির্ভরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, শহরের তুলনায় গ্রামাঞ্চলে ভেজাল পণ্যের বিস্তার কয়েক গুণ বেশি। এসব পণ্য ধীরে ধীরে গ্রামীণ অর্থনীতিতে ছড়িয়ে পড়ছে। স্বল্প আয়ের মানুষকে লক্ষ্য করে অসাধু ব্যবসায়ীরা কম দামে ভেজাল পণ্য সরবরাহ করছে, ফলে তারা অজান্তেই স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন।

উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অনলাইন প্ল্যাটফর্মে পরিচিত মুখ ও ব্যক্তিত্বদের ছবি ব্যবহার করে লোভনীয় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, যেখানে অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাও জানেন না তাদের ছবি ব্যবহার করা হচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে প্রতারিত হচ্ছেন এবং ভেজাল পণ্য ক্রয়ে আগ্রহী হচ্ছেন।

তিনি আরও বলেন, ভেজাল রোধে শুধু সরকারের ভূমিকা যথেষ্ট নয়, বরং সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণদের এই কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে, কারণ তরুণরাই পরিবর্তনের মূল শক্তি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

‘শাপলা গণহত্যা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন যারা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র...

ভালুকায় বৃষ্টিতে ধসে গেল পুকুরপাড় ও ওয়াকওয়ে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাজ শেষ হওয়ার আগেই উপজেলা পরিষদের...

দালালচক্র নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি

যশোরের মণিরামপুর উপজেলায় প্রবাস থেকে ফিরে ঋণের চাপে এক...

ছাগল নিয়ে ফেরার পথে অপহরণ, মুক্তিপণ দাবি

বগুড়ার গাবতলী উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং...

হাট সারটিয়া প্রাথমিক বিদ্যালয়ে দুর্ঘটনায় শোক

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ থেকে...

বালু উত্তোলন বন্ধে অভিযানে প্রশাসনের ওপর হামলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনায় চারজনকে...

শিশু রোগীর সংখ্যা বাড়ায় উদ্বেগে অভিভাবকরা

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ...

খিলক্ষেতে ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির...

পারিবারিক কারণে আত্মহত্যার দাবি পুলিশের

রাজধানীতে সাংবাদিক ও গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর ঘটনায়...

হাওর সমস্যার সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জানিয়েছে, হাওর অঞ্চলের ফসলহানি দেশের...

সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন যেতে বাধা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও সাংবাদিক নজরুল...

ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নীতির আহ্বান

ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত পরিবর্তনশীল চ্যালেঞ্জ শুধু রাষ্ট্র বা কোনো...

বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানী এলাকায় বাসচাপায় শাহাদাত (২৫) নামের এক মোটরসাইকেল...

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে...
spot_img

আরও পড়ুন

‘শাপলা গণহত্যা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন যারা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে তথ্যচিত্র ও দলিলভিত্তিক একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে প্রথমবারের...

ভালুকায় বৃষ্টিতে ধসে গেল পুকুরপাড় ও ওয়াকওয়ে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাজ শেষ হওয়ার আগেই উপজেলা পরিষদের পুকুরপাড় ও ওয়াকওয়ের একটি অংশ ধসে পড়েছে। টানা ভারি বৃষ্টির কারণে শনিবার (২ মে) থেকে...

দালালচক্র নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি

যশোরের মণিরামপুর উপজেলায় প্রবাস থেকে ফিরে ঋণের চাপে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার শেখপাড়া খানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত...

ছাগল নিয়ে ফেরার পথে অপহরণ, মুক্তিপণ দাবি

বগুড়ার গাবতলী উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।...
spot_img