Monday, May 4, 2026
29 C
Dhaka

সংসদের প্রথম অধিবেশন সফল, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিবেশন ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই অধিবেশন ছিল প্রাণবন্ত, অংশগ্রহণমূলক এবং গঠনমূলক বিতর্কে সমৃদ্ধ।

সোমবার (৪ মে) সচিবালয়ে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’র প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় নাহিদের রাজপথে নামার হুঁশিয়ারি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো তো সবই পুরোনো অভিযোগ। আজ নতুন তো নয়। এখন একজন বিরোধীদলীয় চিফ হুইপ তার মতামত দিতেই পারেন। আমরা আমাদের বক্তব্য দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ইতিহাসের মধ্যে সবচেয়ে সফল অধিবেশন ছিল এই অধিবেশন। দীর্ঘ ১৭ বছর পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই পার্লামেন্টের প্রথম অধিবেশন ছিল সবচেয়ে প্রাণবন্ত এবং ভাইব্রেন্ট। এই পার্লামেন্টের অবদান ছিল ইতিহাসে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এই পার্লামেন্টে। সবচেয়ে বেশি বিতর্ক না হলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।’

মন্ত্রী বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে ভিন্নমত থাকলেও তা গঠনমূলকভাবে প্রকাশ পেয়েছে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময়ে উভয় পক্ষ একসঙ্গে কমিটিতে কাজ করেছে এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থানও দেখা গেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রে ভিন্নমত ও বিতর্ক থাকবেই। সেই ভিন্নমত প্রকাশের সুযোগ থাকায় সংসদীয় পরিবেশ আরও প্রাণবন্ত হয়েছে।

তিনি আরও বলেন, ‘সুতরাং সবকিছু মিলিয়ে আমরা কোনো কোনো সময় বিরোধীদল এবং সরকারি দল মিলে একসঙ্গে কমিটি করেছি, সেটা জাতি দেখেছে এবং জাতীয় ইস্যুগুলোতে আমরা একসঙ্গে কথা বলেছি ঐক্যবদ্ধ হয়েছি। বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকতেই পারে বিরোধীদল এবং সরকারি দলের মধ্যে। সেই মতবিরোধগুলো তারা প্রকাশ করেছে, আমরা আমাদের মত দিয়েছি।’


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

খিলক্ষেতে ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির...

পারিবারিক কারণে আত্মহত্যার দাবি পুলিশের

রাজধানীতে সাংবাদিক ও গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর ঘটনায়...

হাওর সমস্যার সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জানিয়েছে, হাওর অঞ্চলের ফসলহানি দেশের...

সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন যেতে বাধা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও সাংবাদিক নজরুল...

ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নীতির আহ্বান

ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত পরিবর্তনশীল চ্যালেঞ্জ শুধু রাষ্ট্র বা কোনো...

বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানী এলাকায় বাসচাপায় শাহাদাত (২৫) নামের এক মোটরসাইকেল...

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে...

রাস্তা পারাপারের সময় প্রাণ গেল বৃদ্ধার

রাজধানীর ডেমরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায়...

বর্ষায় পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষায় ডিএনসিসির উদ্যোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম...

ডিএনসিসি পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ২৫০০ রেইনকোট বিতরণ

বর্ষা মৌসুমে নগর পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকা উত্তর...

সমন্বয়হীনতায় রাজস্ব ক্ষতি হচ্ছে : আনোয়ারুল আমিন

সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব এবং সীমিত...

রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক

ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ৬৮টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি...

অনলাইন বিজ্ঞাপনে ভেজাল পণ্যের প্রতারণা বাড়ছে

ভেজাল ও নিম্নমানের পণ্যের ব্যবহার দেশে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে...

শাহবাগে ভাড়া ফ্ল্যাটে চিকিৎসকের লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকায় একটি ভাড়া বাসা থেকে আবিদ হাসান...
spot_img

আরও পড়ুন

খিলক্ষেতে ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির বাদল (৬০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে লেকসিটির সুরভী...

পারিবারিক কারণে আত্মহত্যার দাবি পুলিশের

রাজধানীতে সাংবাদিক ও গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালত গ্রহণ করেছে। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক কারণে সৃষ্ট...

হাওর সমস্যার সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জানিয়েছে, হাওর অঞ্চলের ফসলহানি দেশের খাদ্যনিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় টেকসই সমাধানের লক্ষ্যে সংগঠনটি ১৬...

সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন যেতে বাধা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন ভ্রমণে যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো...
spot_img