Monday, May 4, 2026
29 C
Dhaka

ছাত্র আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলায় গ্রেপ্তার ১

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাব্বির হোসেন (১৯) হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুকবল হোসেন মুকুলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার ৯ নম্বর গুনাইঘর (উত্তর) ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুকুল ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস বলেও জানা গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেবীদ্বার উপজেলা সদরের নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হন শিক্ষার্থী ছাব্বির হোসেন। পরে দীর্ঘ চিকিৎসার পর তিনি ৩৯ দিন পর মারা যান।

নিহত ছাব্বির কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের বাসিন্দা ছিলেন। বাবার মৃত্যুর পর তিনি নানাবাড়িতে থেকে পড়াশোনার পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন বলে পরিবার জানিয়েছে।

নিহতের মা রিনা আক্তার বলেন, ‘আমার ছেলে পড়ালেখার পাশাপাশি সংসারের জন্য কাজ করত। আন্দোলনে গিয়ে সে গুলিবিদ্ধ হয়। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ছাব্বির হত্যাচেষ্টার ঘটনায় ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর আদালতে মামলা করা হয়, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়। ওই মামলায় মুকুল এজাহারভুক্ত আসামি।

তিনি আরও জানান, গ্রেপ্তার মুকুল ছাব্বির হত্যা ও অন্যান্য সংশ্লিষ্ট মামলার আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির নতুন উদ্যোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতি মাসের প্রথম...

ঢামেকে দালালবিরোধী অভিযানে আটক ৪৯ জন

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল চক্র নির্মূলে যৌথ...

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে ফিরল

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের...

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির...

কর ব্যবস্থায় টিআইএনের গুরুত্ব বাড়ছে দেশে

দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী থাকলেও...

ধাপে ধাপে বেতন বৃদ্ধি, দুই বিকল্প নিয়ে চলছে আলোচনা

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন বেতন স্কেলের আংশিক বাস্তবায়নের...

বিদায়ি সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

বগুড়ায় ফ্লাইং একাডেমি স্থাপনে সম্ভাব্যতা যাচাই ৭ মে

বগুড়ায় বিমানবন্দর উন্নয়নের পাশাপাশি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা নেওয়া...

ছয়টি পাটকল চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বর্তমান পরিস্থিতি...

ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা-সহ দেশের ছয়টি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি...

বাংলাদেশ-নেপাল সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সংস্কৃতি মন্ত্রী নিতাই...

৮৩২ ভরি সোনা কাণ্ডে ৩০ বছরের রেকর্ড চেয়েছে দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার থেকে উদ্ধার...

২০১৭ সালের প্রকল্প এখনো চলমান, ক্ষোভ প্রকাশ প্রতিমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পের ধীরগতি এবং দফায় দফায় ব্যয় বৃদ্ধি নিয়ে...

টিন সার্টিফিকেট নিতে কী কী লাগে

টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) হলো একটি...
spot_img

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির নতুন উদ্যোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে এডিস মশাবাহিত ডেঙ্গু ও...

ঢামেকে দালালবিরোধী অভিযানে আটক ৪৯ জন

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল চক্র নির্মূলে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শাহবাগ থানা পুলিশ। সোমবার (৪ মে)...

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে ফিরল

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী বিমান ঢাকার হযরত...

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার...
spot_img