Monday, September 7, 2026
27 C
Dhaka

অমানত ফেরতের দাবিতে উত্তাল আগ্রাবাদ

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানত ফেরত এবং ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো ব্যাংকে তালা ঝুলিয়েছেন বিক্ষুব্ধ আমানতকারীরা। সোমবার (৫ ডিসেম্বর) সকালে নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের পাঁচটি শাখায় গিয়ে তালা ঝুলিয়ে দেন। এতে সংশ্লিষ্ট শাখাগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

এর আগে রবিবার (৭ ডিসেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম চ্যাপ্টারের ব্যানারে কয়েক শ’ আমানতকারী বিক্ষোভ মিছিল নিয়ে খাতুনগঞ্জ এলাকায় একই পাঁচটি ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেন। সোমবার সেই কর্মসূচির ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের আন্দোলন চলছে।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আমানতের টাকা ফেরত পেতে তারা ভোগান্তিতে রয়েছেন। বিভিন্ন অজুহাতে ব্যাংক কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করছে। বিশেষ করে নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর অধীনে যাওয়ার পর সংকট আরও বেড়েছে বলে দাবি করেন তারা।

সোমবার সকালে গ্রাহকরা আগ্রাবাদ বাদমতলী মোড়ে জড়ো হয়ে প্রথমে এক্সিম ব্যাংকের শেখ মুজিব রোড শাখায় গিয়ে তালা ঝুলিয়ে দেন। পরে একে একে অন্যান্য ব্যাংকের শাখায় গিয়ে একই কর্মসূচি পালন করেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মো. আজম উদ্দীন বলেন, আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে এলেও কোনো সমাধান পাইনি। উল্টো আমাদের জমানো টাকার ওপর ‘হেয়ার কাট’ বা অংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, এই কর্মসূচি তাদের ধারাবাহিক আন্দোলনের অংশ এবং চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই আন্দোলন পর্যায়ক্রমে দেশের অন্যান্য জায়গায়ও ছড়িয়ে দেওয়া হবে। সন্ধ্যায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

সম্প্রতি তারল্য সংকট ও আমানত ফেরত দিতে ব্যর্থতার কারণে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়। তবে এই উদ্যোগের পরও গ্রাহকদের সংকট কাটেনি, বরং বিভিন্ন স্থানে অসন্তোষ বাড়ছে।

আন্দোলনকারীরা জানান, এটি সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত কর্মসূচি। লেনদেন স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img