Saturday, June 20, 2026
33.7 C
Dhaka

ইরানের শান্তি প্রস্তাব ঘিরে উত্তেজনা, হামলার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি উসকানিমূলক আচরণ করে বা বড় কোনো ভুল করে বসে, তবে যুক্তরাষ্ট্র হামলা করতে পারে। ফ্লোরিডার স্থানীয় সময় শনিবার (৫ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। তিনি আরও জানান, ইরানের নতুন শান্তি প্রস্তাব তিনি পর্যালোচনা করবেন, তবে সেটি গ্রহণযোগ্য হবে কি না তা নিয়ে তিনি সন্দিহান।

ট্রাম্প বলেন, ইরানের পাঠানো প্রস্তাবটি তিনি খতিয়ে দেখবেন, তবে মনে হয় না এটি গ্রহণ করা সম্ভব হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ইরান যে পরিকল্পনা পাঠিয়েছে তা তিনি পর্যালোচনা করবেন। তবে মনে হয় না এটি গ্রহণযোগ্য হবে। কারণ, গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের সঙ্গে তারা যা করেছে সেটির মূল্য চুকানো এখনো বাকি।”

এর আগে ইরানের বার্তা সংস্থা তাসনিম ও ফার্সের প্রতিবেদনে বলা হয়, তেহরান পাকিস্তানের মাধ্যমে একটি ১৪ দফার শান্তি প্রস্তাব জমা দিয়েছে। এতে সব ফ্রন্টে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালির জন্য নতুন একটি কাঠামো তৈরির রূপরেখা রয়েছে।

এদিকে ৮ এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতির মধ্যেও দুই দেশের মধ্যে আলোচনা স্থবির হয়ে আছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে।

এ বিষয়ে ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “যদি তারা উসকানিমূলক আচরণ করে বা বড় কোনো ভুল করে বসে, তবে সেটা তখনকার বিষয়। আপাতত দেখা যাক কী হয়। তবে নতুন হামলার সম্ভাবনা আছে, এটা অনেকটা নিশ্চিত।”

অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি বলেছেন, “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও সংঘাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা আছে।” ফার্স এজেন্সির প্রতিবেদনে আরও বলা হয়, তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র অতীতে কোনো প্রতিশ্রুতি বা চুক্তি যথাযথভাবে পালন করেনি।

সূত্র: ইরানের বার্তা সংস্থা তাসনিম ও ফার্স

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...

হোয়াটসঅ্যাপে সাইবার ঝুঁকি বাড়ছে, অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি ৫ পদক্ষেপ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।...

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...

সাইফ-ইমনের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

সিরিজে টিকে থাকার সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে...

ভুয়া সংবাদ ছড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন টিভি অনুষ্ঠান

বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণভাবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে...
spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা দিতে নতুন একটি বিশেষায়িত সেবা তৈরির কাজ করছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ নামে পরিচিত হতে...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন। তবে বিদ্যুৎ বিলের চাপ কমাতে অনেকেই বাড়ি থেকে বের হওয়ার আগে এসি পুরোপুরি বন্ধ করে...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড় হুমকি হয়ে উঠবে— এমন আশঙ্কা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই ধারণার সঙ্গে একমত...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের খাদ্যসামগ্রী ফ্রিজে সংরক্ষণ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, সব খাবার ফ্রিজে রাখা উপকারী নয়। বরং কিছু...
spot_img