Sunday, May 3, 2026
22 C
Dhaka

পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা এবং প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার গোলাপ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ওয়ালিউল্লাহ (৩০)। তিনি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামের ইসারুল হকের ছেলে।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে ওয়ালিউল্লাহ শিবগঞ্জের ধোপপকুর এলাকার মেসার্স রাকিব ফিলিং স্টেশনে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে সিরিয়াল ভেঙে তেল নেওয়ার চেষ্টা করেন। এ সময় ফিলিং স্টেশনের কর্মী ও অন্য গ্রাহকদের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে মামলা দায়ের করা হয় এবং তদন্ত শুরু হয়।

মামলার বাদী ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, ভিডিও ও অভিযোগের ভিত্তিতে মামলা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং আরও তথ্য যাচাই করা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন...

রাজাপুরে ইয়াবাসহ আটক আলিফ তালুকদার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৬৪ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির সভাপতির...

ইয়াবা ও গাঁজা সেবনে বিভিন্ন মেয়াদে সাজা

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী ও কারবারিকে...

রোহিঙ্গা ইস্যুতে ৭ দফা দাবিতে উখিয়ায় মানববন্ধন

কক্সবাজারের উখিয়া-টেকনাফ অঞ্চলে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক নিরাপত্তা, কর্মসংস্থান ও অপরাধ...

পাবনায় প্রেসক্লাব ইস্যুতে সরকারের বরাদ্দের আশ্বাস

পাবনার ঐতিহ্যবাহী ৬৫ বছর বয়সী পাবনা প্রেসক্লাবের জায়গা সংক্রান্ত...

বহির্নোঙরে সংঘর্ষে বিপর্যয়, আটকে ২৮০০ কনটেইনার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী দুটি কনটেইনার জাহাজের মধ্যে সংঘর্ষের...

হাওরে ধান ডুবে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হাওরের জমিতে রোপণ করা ধান পানিতে...

পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা...

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮)...

কুশিয়ারচরে ভাঙন ঠেকাতে প্রকল্পের উদ্বোধন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর তীব্র ভাঙন রোধে জিও...

ভৈরবে ৭ মাসের শিশু হত্যায় বাবা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকায় সাত মাস...

কুড়িগ্রামে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের পাঁচ...

মৌলভীবাজারে ২১৬০ হেক্টর জমির ধান নষ্ট

মৌলভীবাজার জেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাকালুকি...

ঝড়ের কবলে পড়ে নিখোঁজ শিপন ও জুয়েল

বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে আকস্মিক ঝড়ে একটি...
spot_img

আরও পড়ুন

বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। শনিবার...

রাজাপুরে ইয়াবাসহ আটক আলিফ তালুকদার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৬৪ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির সভাপতির ছেলে আলিফ তালুকদার (২৫)-কে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে উপজেলার বাদুরতলা রোড (খাড়াকান্দা)...

ইয়াবা ও গাঁজা সেবনে বিভিন্ন মেয়াদে সাজা

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী ও কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এ দণ্ডাদেশ...

রোহিঙ্গা ইস্যুতে ৭ দফা দাবিতে উখিয়ায় মানববন্ধন

কক্সবাজারের উখিয়া-টেকনাফ অঞ্চলে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক নিরাপত্তা, কর্মসংস্থান ও অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে ৭ দফা কর্মসূচি ঘোষণা করে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শনিবার (২ মে) দুপুরে...
spot_img