কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শনিবার (২ মে ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার পুলিশ উপজেলার বাকশীমূল ইউনিয়নের মনোহরপুর জঙ্গলবাড়ি রাস্তার মাথা এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতার ব্যক্তি কাউসার (পিতা: মৃত লিল মিয়া, মাতা: মৃত হনুফা বেগম), গ্রামের বাড়ি গঙ্গানগর, ডাকঘর সালদানদী, থানা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং থানার এসআই জিয়াউল হক জিয়া এবং এএসআই মো. মাইনুল ইসলাম। তাদের সঙ্গে ছিল সঙ্গীয় ফোর্স।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, উদ্ধারকৃত গাঁজার বিষয়ে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিএ/এমই


