Monday, May 4, 2026
30 C
Dhaka

ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান বক্তাদের

আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত এক আলোচনা সভায় শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

শুক্রবার ( ৫ ডিসেম্বর) সন্ধ্যায় পটিয়া উপজেলা শ্রমিকদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি এনাম বলেন, গেল ঈদুল ফিতরের সময় দেশের কোথাও শ্রমিকদের বেতন-ভাতার দাবিতে রাজপথে নামতে হয়নি। এটি সরকারের একটি বড় সফলতা। পরিকল্পিত পদক্ষেপের কারণে শ্রমিকরা ঈদের আগেই তাদের ন্যায্য পাওনা বুঝে পেয়েছে।

তিনি আরো বলেন, এই সরকার শ্রমিকবান্ধব। আমরা নিশ্চিত করেছি কোনো শ্রমিক যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়। মালিক-শ্রমিক সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

শ্রমিকদের অধিকার নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, কিছু লুটেরা গোষ্ঠী অতীতে শ্রমিকদের পাওনা নিয়ে খেলেছে। এখন আর সেই সুযোগ নেই। সরকার কঠোর অবস্থানে রয়েছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে।

তেল সংকট প্রসঙ্গে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তেল নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল। কিন্তু সরকারের কঠোর নজরদারির কারণে তারা ব্যর্থ হয়েছে। বর্তমানে দেশে তেল নিয়ে কোনো সংকট নেই।

সভায় পটিয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, বিএনপি নেতা মো. সাইফুদ্দীন আহমেদ, মনির আহমেদ সেলিম, কে এম জসিম উদ্দীন, দিদারুল আলম, আবুল বশর, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু ও যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন।

সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

১৭ কেজি স্বর্ণ মামলা নথিতে কীভাবে নেমে এল দেড় কেজিতে

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা সাড়ে ১৭ কেজি...

সংসদের প্রথম অধিবেশন সফল, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসে...

পুলিশ পোশাক ইস্যুতে সরকারের নতুন সিদ্ধান্তের ঘোষণা

পুলিশের বর্তমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

আগ্নেয়াস্ত্র ও মাদকসহ নোয়াখালীতে আটক ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবা...

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ৩৭ জন আটক

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি এলাকায়...

হ্রদের পানির স্তর কমে বিদ্যুৎ উৎপাদনে ধস

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর কমে যাওয়ায় কর্ণফুলী পানি...

শতাব্দীপ্রাচীন ‘মন পবনের গাছ’ ঘিরে লোককথা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাতিয়া গ্রামে দাঁড়িয়ে থাকা একটি বিশাল...

ছাত্র আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলায় গ্রেপ্তার ১

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাব্বির হোসেন (১৯)...

ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ...

চোরাই মালামালসহ দিনাজপুরে তিনজন আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক...

নিজ ঘর থেকে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় মো. রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাছ...

জলাবদ্ধতায় বিপর্যস্ত আখাউড়ার বিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সামান্য...

অমানত ফেরতের দাবিতে উত্তাল আগ্রাবাদ

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানত ফেরত এবং ‘হেয়ার কাট’...
spot_img

আরও পড়ুন

১৭ কেজি স্বর্ণ মামলা নথিতে কীভাবে নেমে এল দেড় কেজিতে

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা সাড়ে ১৭ কেজি স্বর্ণ আদালতের নথিতে হাইকোর্টে উপস্থাপন করা হয় মাত্র দেড় কেজি হিসেবে। বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি...

সংসদের প্রথম অধিবেশন সফল, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিবেশন ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই অধিবেশন ছিল...

পুলিশ পোশাক ইস্যুতে সরকারের নতুন সিদ্ধান্তের ঘোষণা

পুলিশের বর্তমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন পোশাক মানানসই না হওয়ায় আগের নকশার পোশাকেই ফিরছে পুলিশ সদস্যরা। সোমবার...

আগ্নেয়াস্ত্র ও মাদকসহ নোয়াখালীতে আটক ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানীগঞ্জ থানা...
spot_img