Sunday, August 2, 2026
33.2 C
Dhaka
No menu items!

চাঁদে নতুন খনিজের সন্ধান, এলইডি প্রযুক্তিতে বিপ্লবের সম্ভাবনা

চাঁদের বুকে এক নতুন ধরনের বিরল খনিজের সন্ধান পেয়েছেন চীনের বিজ্ঞানীরা, যা ভবিষ্যতের প্রযুক্তি বিশেষ করে এলইডি শিল্পে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্ণহীন, স্বচ্ছ ও ভঙ্গুর প্রকৃতির এই খনিজটির নাম সেরিয়াম–ম্যাগনেশিয়াম চেঞ্জসাইট। চীনের সংগ্রহে থাকা একটি চন্দ্র উল্কাপিণ্ড বিশ্লেষণ করে এই খনিজ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে চায়না জিওলজিক্যাল সার্ভে।

বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার বহির্জাগতিক ভূতত্ত্ব গবেষণায় একটি বড় অগ্রগতি। খনিজটির গঠন অত্যন্ত সূক্ষ্ম; এর দানার আকার ১০ মাইক্রোমিটারেরও কম। এতে বিশেষ ধরনের ফ্লুরোসেন্স বা প্রতিপ্রভা বৈশিষ্ট্য রয়েছে, যা প্রযুক্তিগত ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গবেষকদের মতে, চাঁদের তীব্র তাপমাত্রা ও চাপের পরিবেশে এই খনিজটি তৈরি হয়েছে। ফলে এর ভৌত বৈশিষ্ট্য পৃথিবীর সাধারণ খনিজ থেকে ভিন্ন। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই খনিজ ব্যবহার করে আরও সাশ্রয়ী ও উচ্চ ক্ষমতাসম্পন্ন এলইডি তৈরি করা সম্ভব হতে পারে।

কমিশন অন নিউ মিনারেলস অ্যান্ড মিনারেল নেমসের বিশ্লেষণ অনুযায়ী, খনিজটির ফ্লুরোসেন্ট বৈশিষ্ট্য ভবিষ্যতের ইলেকট্রনিকস পণ্যে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। পাশাপাশি এর গঠন বিশ্লেষণ করে বিদ্যমান সিনথেটিক উপাদানের মান উন্নয়নের পথও তৈরি হতে পারে।

বিজ্ঞানীরা এখন খুঁজে দেখার চেষ্টা করছেন, চাঁদের পরিবেশে সেরিয়াম ও ম্যাগনেশিয়ামের পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে কীভাবে এই খনিজের সৃষ্টি হয়েছে। এ গবেষণা চাঁদের গঠন ও বিবর্তন সম্পর্কে নতুন তথ্য দিতে পারে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পৃথিবী ও চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাসের মধ্যে সম্পর্ক বোঝার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img