Tuesday, April 28, 2026
23 C
Dhaka

ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জের দাবি বিরোধী নেতার

জাতীয় সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে দেওয়া তাঁর বক্তব্যে জামায়াতের রাজনীতি নিয়ে প্রশ্ন তোলার পর সংসদে প্রতিক্রিয়া দেখা যায়।

ফজলুর রহমান বলেন, ‘এ বাংলায় শুধু বেলি-চামেলি আর জুঁই ফুল ফোটে না, রক্ত গোলাপ ও রক্ত জবাও ফোটে। এ দেশে শুধু কোকিল ডাকে না, এ দেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও থাকে।’

তিনি আরও বলেন, ‘যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এই দেশে জয়লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বললাম।’

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না, আর শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ করেছে।’

এই বক্তব্যের পর বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘তিনি ব্যক্তিগতভাবে আমাকে আঘাত করেছেন। তিনি বলেছেন—যে আমি বলে থাকি, আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তিনি এটাকে চ্যালেঞ্জ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি কোন দল করব, আমি কোন আদর্শের রাজনীতি করব; এর উপর হস্তক্ষেপ করার নূন্যতম অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই।’

বিরোধী দলীয় নেতা স্পিকারের কাছে ফজলুর রহমানের বক্তব্যের অসংসদীয় অংশ বাদ দেওয়ার দাবি জানান।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এসএসসি পরীক্ষায় অনিয়ম, জামালপুরে দুই শিক্ষার্থী বহিষ্কার

জামালপুরে চলমান এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার...

কীভাবে তৈরি হলো আধুনিক থার্মোমিটার

বর্তমানে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার একটি অপরিহার্য যন্ত্র হলেও...

কালবৈশাখীর শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে...

রাগ নিয়ন্ত্রণে কোরআনের নির্দেশনা, বিজ্ঞানও দিচ্ছে সমর্থন

মানুষের জীবনে রাগ একটি স্বাভাবিক আবেগ হলেও এটি নিয়ন্ত্রণ...

এআই কি সম্পর্কের তৃতীয় পক্ষ হয়ে উঠছে, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এটি...

মহাকাশ থেকে সবুজে ঢাকা বাংলাদেশ, কী বলছে বিজ্ঞান

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রকাশিত একটি স্যাটেলাইট ছবি...

রাজনৈতিক সংকট মোকাবিলায় জুওয়াইনির তাত্ত্বিক বিশ্লেষণ

ইসলামি রাষ্ট্রচিন্তার ইতিহাসে ইমামুল হারামাইন আল-জুওয়াইনির রচিত আল-গিয়াসি গ্রন্থটি...

৬ ধরনের রুটি, পুষ্টিগুণে কতটা ভিন্ন জানেন কি

আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় রুটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে...

পার্সেল খুলতেই বিস্ফোরণ, কুষ্টিয়ায় আহত ভ্যানচালক নাসির

কুষ্টিয়া শহরে একটি পার্সেল খোলার সময় ভেতরে থাকা বিস্ফোরক...

পারমাণবিক জ্বালানি কতটা নিরাপদ, রূপপুরে ব্যবহার নিয়ে যা জানা গেল

বাংলাদেশের পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম...

২০২৮ সালে উৎপাদনে যেতে পারে ওপেনএআইয়ের স্মার্টফোন

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইকে ঘিরে নতুন একটি জল্পনা প্রযুক্তি...

অন্যের উন্মুক্ত ওয়াই-ফাই ব্যবহার কি বৈধ

ইসলামী দৃষ্টিকোণ থেকে অন্যের সম্পদ ভোগ বা আত্মসাৎ করা...

শিশু খাবার খেতে না চাইলে কী কারণ থাকতে পারে

অনেক অভিভাবক অভিযোগ করেন, তাদের সন্তান ঠিকমতো খাবার খেতে...

বিজ্ঞাপনমুক্ত চ্যাটিং প্ল্যাটফর্ম আনল এক্স

ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় এনক্রিপশন প্রযুক্তিনির্ভর নতুন মেসেজিং অ্যাপ উন্মুক্ত...
spot_img

আরও পড়ুন

এসএসসি পরীক্ষায় অনিয়ম, জামালপুরে দুই শিক্ষার্থী বহিষ্কার

জামালপুরে চলমান এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে জেলার দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার পৃথক দুটি কেন্দ্রে...

কীভাবে তৈরি হলো আধুনিক থার্মোমিটার

বর্তমানে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার একটি অপরিহার্য যন্ত্র হলেও একসময় গরম বা ঠান্ডা ছিল কেবল মানুষের অনুভূতির বিষয়। সপ্তদশ শতাব্দীর আগে তাপমাত্রা পরিমাপের কোনো...

কালবৈশাখীর শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস অনুযায়ী, রাতের মধ্যে কয়েকটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া...

রাগ নিয়ন্ত্রণে কোরআনের নির্দেশনা, বিজ্ঞানও দিচ্ছে সমর্থন

মানুষের জীবনে রাগ একটি স্বাভাবিক আবেগ হলেও এটি নিয়ন্ত্রণ করতে না পারলে নানা সমস্যার সৃষ্টি হয়। কোরআনে রাগ নিয়ন্ত্রণের বিষয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে,...
spot_img