Thursday, June 18, 2026
35.4 C
Dhaka

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, জারি উচ্চ সতর্কতা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোয়েন্দা সতর্কতার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করে। এর অংশ হিসেবে বিমানবন্দরে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিমানবন্দরের অভ্যন্তর ও বাইরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং সাদাপোশাকের গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি পেয়েছে।

যাত্রীদের আগমন ও প্রস্থান উভয় ক্ষেত্রেই তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। মালামাল পরীক্ষা-নিরীক্ষাও কঠোরভাবে পরিচালনা করা হচ্ছে।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট হুমকি শনাক্ত না হলেও আগাম সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবেই এমন ব্যবস্থা নিয়ে থাকি। তবে বর্তমান পরিস্থিতিতে তা আরও জোরদার করা হয়েছে।’

এ ছাড়া যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালনা হয় না, সেসব স্থানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় গোয়েন্দা সতর্কতা জারি করা হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মশাল মিছিল, ক্ষোভ নদীপাড়ের মানুষের

জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য স্পষ্ট অর্থ বরাদ্দ...

জাতিসংঘে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা উন্নয়নের মডেল তুলে ধরল প্রিয়শপ

বাংলাদেশের প্রযুক্তিনির্ভর রিটেইল খাতের একটি উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন...

খানাখন্দে ক্ষতবিক্ষত মাগুরা-শ্রীপুর মহাসড়ক, বাড়ছে দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়কের বিভিন্ন অংশ...

২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা, মহররমের চাঁদ দেখা গেছে

দেশের আকাশে ১৪৪৮ হিজরির পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

মায়ের হাতের রান্নাই এখনও মেসির সবচেয়ে প্রিয়

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ও সফল খেলোয়াড় লিওনেল মেসির...

কর্ড লাইনে কমবে দূরত্ব, তিন ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাত্রার পরিকল্পনা

ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে...

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া...

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...
spot_img

আরও পড়ুন

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে। আবার অতিরিক্ত কাজের চাপ, মানসিক উদ্বেগ বা অনিয়মিত জীবনযাপনের কারণেও ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে পারে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এর ফলে জনপ্রিয় এই তিন প্ল্যাটফর্মে কিছু উন্নত ফিচার...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ অর্জন করা। পবিত্র কোরআনে এমন কিছু গুণাবলির কথা উল্লেখ করা হয়েছে, যা একজন মুমিনকে আল্লাহর...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর পানীয় গ্রহণ করেন। তবে ঘরে থাকা সাধারণ দুটি উপাদান—দুধ ও মধুর সংমিশ্রণও শরীরের জন্য নানা...
spot_img