Sunday, April 26, 2026
29 C
Dhaka

কুকুর বা বিড়ালের কামড়-আঁচড়ে কখন ও কীভাবে টিকা নেবেন

জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ, তবে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে এটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। র‍্যাবিস ভাইরাসের কারণে এই রোগ হয়ে থাকে, যা আক্রান্ত কুকুর বা অন্য প্রাণীর লালার মাধ্যমে ছড়ায়। তাই পশুর কামড় বা আঁচড়ের পর দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

কুকুর, বিড়াল, বানর বা বেজির কামড় বা আঁচড় লাগলে প্রথমেই আক্রান্ত স্থানটি ক্ষারযুক্ত সাবান ও প্রবাহিত পানি দিয়ে ১৫ থেকে ২০ মিনিট ধুতে হবে। এতে ক্ষতের মুখে থাকা ভাইরাসের বড় একটি অংশ নষ্ট হয়ে যায়। ক্ষতস্থানে ব্যান্ডেজ করা বা সেলাই দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং প্রাথমিক চিকিৎসার পর যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, শুধু কামড় নয়, নখের আঁচড় বা পশুর লালা শরীরের কোনো ক্ষতস্থানে লাগলেও টিকা নিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে টিকা নেওয়া সবচেয়ে কার্যকর।

এ ক্ষেত্রে সাধারণত দুই ধরনের ইনজেকশন দেওয়া হয়। প্রথমটি হলো র‍্যাবিস ভ্যাকসিন, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং সরকারিভাবে সাধারণত তিন থেকে চারটি ডোজ দেওয়া হয়। দ্বিতীয়টি হলো ইমিউনোগ্লোবিউলিন বা আরআইজি, যা ভাইরাসের আক্রমণকে শুরুতেই অকেজো করে দেয় এবং দ্রুত সুরক্ষা নিশ্চিত করে। তবে আরআইজি সবার ক্ষেত্রে দরকার হয় না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষতের শ্রেণিবিভাগ অনুযায়ী, ক্ষত যদি গভীর হয় বা রক্ত বের হয়, চামড়া ভেদ করে দাঁত বসে যায় অথবা বন্য প্রাণীর লালা চোখ বা মুখের সংস্পর্শে আসে — এসব ক্ষেত্রে টিকার পাশাপাশি আরআইজি সরাসরি ক্ষতের চারপাশে দেওয়া হয়। কামড়ের পরিমাণ অনুযায়ী ক্ষতের ভেতরে ও চারপাশে সুই দিয়ে এটি দেওয়া হয়। ক্ষত ছোট হলে অবশিষ্ট অংশ ঊরু বা বাহুর মাংসপেশিতে দেওয়া হয়। আরআইজি কখনো টিকার সঙ্গে একই সিরিঞ্জে মেশানো যাবে না এবং দেরি হলে প্রথম ডোজ নেওয়ার সাত দিনের মধ্যেও এটি দেওয়া যায়।

তবে যদি অক্ষত চামড়ায় পশুর লালা লাগে, সে ক্ষেত্রে শুধু সাবানপানি দিয়ে ধুয়ে ফেললেই যথেষ্ট। চামড়ায় আঁচড় লেগে রক্ত না বের হলে টিকা দিতে হবে, তবে সাধারণত আরআইজির প্রয়োজন হয় না।

বাংলাদেশের সব সরকারি জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এই টিকা বিনামূল্যে পাওয়া যায়। বেসরকারি হাসপাতাল ও ফার্মেসিতেও কিনতে পাওয়া যায়।

সতর্কতার বিষয় হলো, যে প্রাণীটি কামড় দিয়েছে তা ১০ দিনের মধ্যে মারা গেলে বা অস্বাভাবিক আচরণ করলে কোনোভাবেই টিকার ডোজ বাদ দেওয়া যাবে না। একবার জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পেলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব, তাই সময়মতো প্রতিষেধক নেওয়াই একমাত্র ভরসা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তওবার পর কীভাবে নিজেকে পাপমুক্ত রাখবেন

মানুষ স্বভাবতই ভুল করে। কখনো প্রবৃত্তির টানে, কখনো অসাবধানতায়...

এআই প্রশিক্ষণে কর্মীর কম্পিউটার ডেটা ব্যবহার করবে মেটা

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে সেই তথ্য কৃত্রিম...

জিলকদ মাসে নবীজির আমল ও এই মাসের বিশেষ মর্যাদা

ইসলামি বর্ষপঞ্জিতে চারটি মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো...

রাতে গোসল করলে কি সত্যিই ভালো ঘুম হয়, বিজ্ঞান যা বলছে

গোসলের সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিমত...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয়...

২৫ লাখে ৭ আসনের গাড়ি, প্রদর্শনীতে মধ্যবিত্তের নজর কাড়ল উলিং

রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক...

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে...

‘সাহিত্যিক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বাংলা বিভাগের আয়োজনে ‘সাহিত্যিক অশোক বড়ুয়া...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদানের...

হজের আগে নিয়ত বিশুদ্ধ করবেন যেভাবে

হজে যাওয়ার আগে কেবল শারীরিক প্রস্তুতিই যথেষ্ট নয়, সমান...

এসএসসির প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াচ্ছে অসাধু চক্র, সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে...

রাতের বাসযাত্রায় নিখোঁজ কাস্টমস কর্মকর্তা, সকালে মিলল লাশ

চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে রাতে কুমিল্লার বাসায় ফেরার পথে নিখোঁজ...

হাজার বছর ধরে পথ দেখিয়ে আসছে যে নক্ষত্র

রাতের আকাশে দিক নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো ধ্রুবতারা...
spot_img

আরও পড়ুন

তওবার পর কীভাবে নিজেকে পাপমুক্ত রাখবেন

মানুষ স্বভাবতই ভুল করে। কখনো প্রবৃত্তির টানে, কখনো অসাবধানতায় এমন কাজ হয়ে যায় যা অন্তরকে ভারী করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে দুর্বল করে দেয়।...

এআই প্রশিক্ষণে কর্মীর কম্পিউটার ডেটা ব্যবহার করবে মেটা

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে সেই তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রশিক্ষণে কাজে লাগানোর নতুন উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এই উদ্যোগের...

জিলকদ মাসে নবীজির আমল ও এই মাসের বিশেষ মর্যাদা

ইসলামি বর্ষপঞ্জিতে চারটি মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো হলো জিলকদ, জিলহজ, মহররম ও রজব। এই মাসগুলোকে আশহুরে হুরুম বা সম্মানিত মাস বলা হয়।...

রাতে গোসল করলে কি সত্যিই ভালো ঘুম হয়, বিজ্ঞান যা বলছে

গোসলের সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিমত রয়েছে। কেউ সকালে গোসল সেরে দিন শুরু করতে পছন্দ করেন, কেউ আবার সারা দিনের ক্লান্তি...
spot_img