Sunday, April 26, 2026
29 C
Dhaka

এসএসসির প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াচ্ছে অসাধু চক্র, সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে একটি অসাধু চক্র। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজ শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

এ বছর ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা বোর্ডের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি অসাধু চক্র প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করছে।

এর আগে গত ২০ এপ্রিল ঢাকা মহানগর পুলিশের ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ নামে একটি ফেসবুক পেজ শনাক্ত করে। প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে ২৩ এপ্রিল ঢাকার আশুলিয়া থানার জিরাবোর টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অবৈধ আর্থিক সুবিধা নেওয়া এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা প্রচার চালিয়ে চলমান পরীক্ষা কার্যক্রম ব্যাহত করার চেষ্টায় লিপ্ত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শিক্ষা বোর্ড সবাইকে এ ধরনের গুজব, অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক ও দূরে থাকার অনুরোধ জানিয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এআই প্রশিক্ষণে কর্মীর কম্পিউটার ডেটা ব্যবহার করবে মেটা

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে সেই তথ্য কৃত্রিম...

জিলকদ মাসে নবীজির আমল ও এই মাসের বিশেষ মর্যাদা

ইসলামি বর্ষপঞ্জিতে চারটি মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো...

রাতে গোসল করলে কি সত্যিই ভালো ঘুম হয়, বিজ্ঞান যা বলছে

গোসলের সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিমত...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয়...

২৫ লাখে ৭ আসনের গাড়ি, প্রদর্শনীতে মধ্যবিত্তের নজর কাড়ল উলিং

রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক...

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে...

‘সাহিত্যিক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বাংলা বিভাগের আয়োজনে ‘সাহিত্যিক অশোক বড়ুয়া...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদানের...

হজের আগে নিয়ত বিশুদ্ধ করবেন যেভাবে

হজে যাওয়ার আগে কেবল শারীরিক প্রস্তুতিই যথেষ্ট নয়, সমান...

রাতের বাসযাত্রায় নিখোঁজ কাস্টমস কর্মকর্তা, সকালে মিলল লাশ

চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে রাতে কুমিল্লার বাসায় ফেরার পথে নিখোঁজ...

হাজার বছর ধরে পথ দেখিয়ে আসছে যে নক্ষত্র

রাতের আকাশে দিক নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো ধ্রুবতারা...

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচির...

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে প্রশাসনিক...
spot_img

আরও পড়ুন

এআই প্রশিক্ষণে কর্মীর কম্পিউটার ডেটা ব্যবহার করবে মেটা

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে সেই তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রশিক্ষণে কাজে লাগানোর নতুন উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এই উদ্যোগের...

জিলকদ মাসে নবীজির আমল ও এই মাসের বিশেষ মর্যাদা

ইসলামি বর্ষপঞ্জিতে চারটি মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো হলো জিলকদ, জিলহজ, মহররম ও রজব। এই মাসগুলোকে আশহুরে হুরুম বা সম্মানিত মাস বলা হয়।...

রাতে গোসল করলে কি সত্যিই ভালো ঘুম হয়, বিজ্ঞান যা বলছে

গোসলের সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিমত রয়েছে। কেউ সকালে গোসল সেরে দিন শুরু করতে পছন্দ করেন, কেউ আবার সারা দিনের ক্লান্তি...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় মন্দিরটির উদ্বোধন...
spot_img