Wednesday, April 8, 2026
27 C
Dhaka

২১ হাজার লিটার তেল মজুদ, জরিমানা গুনল দুই প্রতিষ্ঠান

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অনুমোদনহীন লেবেল ব্যবহারের অভিযোগে যৌথ অভিযান চালিয়েছে র‌্যাব-৭ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দের পাশাপাশি দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল এবং মঙ্গলবার (৭ এপ্রিল) নগরীর বায়েজীদ বোস্তামী ও পাঁচলাইশ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, অক্সিজেন মোড়, নাসিরাবাদ ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করছে এবং বিএসটিআইয়ের অনুমোদনহীন লেবেল ব্যবহার করে বাজারজাত করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে র‌্যাব-৭-এর সদস্যদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, মঙ্গলবার পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেলের অবৈধ মজুদের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, একই দিন রাত ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১০৪২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব, জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতিকে...

আকাশপথ খুলল ইরাক, ফিরছে স্বাভাবিক বিমান চলাচল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে...

হরমুজ ঘিরে ডলারের বিকল্প গড়তে চীন-ইরানের কৌশল

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত গত এক মাসেরও...

রাঙামাটিতে জ্বালানি ব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

পারিবারিক কলহে বগুড়ায় গৃহবধূ খুন, স্বামী পলাতক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে শিল্পী বেগম (৩২)...

এক ঘণ্টার ঝড়ে শত হেক্টর জমির ফসল নষ্ট

চুয়াডাঙ্গায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে জেলার...

আকবাড়িতে সশস্ত্র হামলা, নিহত ইউপিডিএফ সদস্য

খাগড়াছড়ি সদর উপজেলায় সশস্ত্র হামলায় নিউটন চাকমা (৪৭) নামে...

তেল সংকটে সড়কে কমেছে যানবাহন

জ্বালানি তেলের সংকটের প্রভাবে কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের সংখ্যা...

সড়কে ছিটকে পড়ে মৃত্যু, গুরুতর আহত আরেক কিশোর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিফাত ফকির (১৭) নামে...

চার গ্রামে শান্তি ফেরাতে উদ্যোগ, জমা নেওয়া হলো দেশীয় অস্ত্র

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চার গ্রামের মাতব্বরদের সংঘর্ষে না জড়ানোর...

এক রাতেই তিন বাড়িতে হামলা, স্বর্ণ-নগদ লুটে আতঙ্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির অভিযোগ...

গাজীপুরে ডাকাতির ঘটনায় নারী নিহত, পরিবারে শোকের ছায়া

গাজীপুরের সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা করে...

অ্যাংজাইটির বৈজ্ঞানিক ব্যাখ্যা জানালেন বিশেষজ্ঞরা

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ যেন দৈনন্দিন বাস্তবতায় পরিণত...

গাজা-সুদানে মানবিক সহায়তায় সক্রিয় বাংলাদেশি সংস্থা

গাজা, সুদান এবং বাংলাদেশে পরিচালিত মানবিক কার্যক্রমের বিস্তারিত তথ্য...
spot_img

আরও পড়ুন

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যা বলল ভারত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানানো হয়। এক...

আকাশপথ খুলল ইরাক, ফিরছে স্বাভাবিক বিমান চলাচল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় ইরাক তাদের আকাশসীমা এবং সব বিমানবন্দর পুনরায় খুলে...

হরমুজ ঘিরে ডলারের বিকল্প গড়তে চীন-ইরানের কৌশল

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত গত এক মাসেরও বেশি সময় ধরে বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলেছে। এমন প্রেক্ষাপটে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও...

রাঙামাটিতে জ্বালানি ব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

রাঙামাটিতে জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ডিজিটাল ফুয়েল কার্ড চালু করা হয়েছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে এ ব্যবস্থা...
spot_img