Monday, September 7, 2026
27 C
Dhaka

এক রাতেই তিন বাড়িতে হামলা, স্বর্ণ-নগদ লুটে আতঙ্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। সশস্ত্র ডাকাতদল স্বর্ণালংকার, রুপা ও নগদ অর্থের পাশাপাশি ঘরের বিভিন্ন মালামাল এমনকি কাপড়-চোপড়ও লুট করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল প্রথমে মালয়েশিয়া প্রবাসী শাহপরানের বাড়িতে হানা দেয়। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা প্রায় ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, একটি ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

এরপর ডাকাতরা পাশের আরেক প্রবাসী আল আমিনের বাড়িতে প্রবেশ করে। দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ১ ভরি স্বর্ণালংকার, প্রায় ১২ হাজার টাকা নগদ অর্থ এবং অন্যান্য মালামাল লুট করে বলে অভিযোগ রয়েছে।

সবশেষে ডাকাতদলটি রাস্তার পাশে অবস্থিত পাওয়ার লুম শ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে প্রায় ৯০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, ১ ভরি রুপা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতরা কাপড়-চোপড় পর্যন্ত নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, তিনটি বাড়ির মধ্যে একটি সড়কের পাশে হলেও বাকি দুটি ভেতরের দিকে হওয়ায় ডাকাতরা সহজেই এসব ঘটনা ঘটাতে সক্ষম হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img