Thursday, July 9, 2026
25.9 C
Dhaka

অ্যাংজাইটির বৈজ্ঞানিক ব্যাখ্যা জানালেন বিশেষজ্ঞরা

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ যেন দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়েছে। ছোট-বড় নানা চাপ একসঙ্গে জমে গিয়ে অনেকের মধ্যে অস্থিরতা, উদ্বেগ এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

স্বল্পমেয়াদি চাপ কখনো কখনো কাজে সহায়ক হলেও দীর্ঘমেয়াদি মানসিক চাপ শরীরের জন্য ক্ষতিকর। এটি উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা শারীরিক ও মানসিক সমস্যার ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, অ্যাংজাইটি শুধু মানসিক দুর্বলতার বিষয় নয়, বরং এটি মস্তিষ্কের একটি জটিল শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। উদ্বেগের সময় মস্তিষ্কের অ্যামিগডালা, লুকাস কোয়েরুলিয়াস এবং প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়ে ওঠে।

অ্যামিগডালা ভয় ও বিপদের সংকেত শনাক্ত করে। উদ্বেগের সময় এটি অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে, ফলে বাস্তবে বিপদ না থাকলেও শরীর বিপদের অনুভূতি পায় এবং ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া শুরু হয়।

অন্যদিকে প্রিফ্রন্টাল কর্টেক্স, যা চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার কাজে সহায়তা করে, তার কার্যকারিতা কমে যায়। ফলে যুক্তির পরিবর্তে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখা দেয়।

এই পরিবর্তনের ফলে শরীরে বিভিন্ন উপসর্গ দেখা যায়, যেমন বুক ধড়ফড় করা, ঘাম হওয়া, হাত কাঁপা, মনোযোগে ঘাটতি এবং ঘুমের সমস্যা।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যাংজাইটি আসলে শরীরের একটি প্রতিরক্ষামূলক প্রক্রিয়া। বিপদের সম্ভাবনা অনুভব করলে শরীর নিজেকে প্রস্তুত করে। তাই এটিকে কেবল দুর্বলতা হিসেবে দেখা ঠিক নয়।

অ্যাংজাইটি নিয়ন্ত্রণে শরীরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যায়ামের সময় মস্তিষ্ক উদ্বেগের কারণ থেকে মনোযোগ সরিয়ে শরীরের নড়াচড়ায় মন দেয়, ফলে নেতিবাচক চিন্তা কমে।

এছাড়া ব্যায়াম পেশির টান কমায় এবং শরীরকে শিথিল করে। একই সঙ্গে সেরোটোনিন, গাবা ও এন্ডোক্যানাবিনয়েডসের মতো ইতিবাচক রাসায়নিক নিঃসরণ বাড়িয়ে উদ্বেগ কমাতে সাহায্য করে।

নিয়মিত শরীরচর্চা প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করে, যা অ্যামিগডালার অতিরিক্ত প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখে।

গবেষণা অনুযায়ী, প্রতিদিন দীর্ঘ সময় ব্যায়াম করা জরুরি নয়। শুরুতে ১০ মিনিটের হালকা ব্যায়ামও উপকারী হতে পারে।

হাঁটা, সাইকেল চালানো, সাঁতার, নাচ কিংবা হাই-ইনটেনসিটি ট্রেনিং অ্যাংজাইটি কমাতে কার্যকর।

তবে যদি উদ্বেগ দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সঠিক চিকিৎসা ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে মানসিক সুস্থতা ফিরিয়ে আনা সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, দায়ের ৪৬ মামলা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

সাত দফা দাবিতে বৃষ্টির মধ্যেই ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ মিছিল

টানা বৃষ্টির মধ্যেও রাজধানীতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছেন ইসলামী...

লেবু-পানি পান করলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকারিতা

সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে অনেকেই প্রতিদিনের খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর পরিবর্তন...

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ পাচ্ছে ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার...

ছোট ছোট আচরণেই জয় করা যায় মানুষের মন

মানুষের জীবনে এমন অনেক সময় আসে, যখন মানসিক চাপ,...

ঘরেই তৈরি করুন সুস্বাদু শাহী বিফ কাবাব

গরুর মাংস দিয়ে তৈরি কাবাবের স্বাদ সব সময়ই আলাদা।...

মুখে টেপ লাগিয়ে ঘুমানোর উপকারিতা কী, কী বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বকাপ ফুটবল ঘিরে আলোচনায় শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফুটবল...

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান...

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে...

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে...

আপনার পছন্দ অনুযায়ী কথা বলবে অ্যাপলের সিরি, আসছে নতুন নিয়ন্ত্রণ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং...

খাওয়ার পর পেটব্যথা কেন হয়, কোন লক্ষণ কী সমস্যার ইঙ্গিত দেয়

খাবার খাওয়ার পর অনেকেরই পেটে অস্বস্তি বা ব্যথা শুরু...
spot_img

আরও পড়ুন

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, দায়ের ৪৬ মামলা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় মোট ৪৬টি মামলা দায়ের হয়েছে।...

সাত দফা দাবিতে বৃষ্টির মধ্যেই ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ মিছিল

টানা বৃষ্টির মধ্যেও রাজধানীতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের একদল গ্রাহক। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়া এবং...

লেবু-পানি পান করলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকারিতা

সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে অনেকেই প্রতিদিনের খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর পরিবর্তন আনার চেষ্টা করেন। এ কারণে সকালে হালকা গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করার...

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ পাচ্ছে ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক এআই উদ্ভাবন ও নেতৃত্ব...
spot_img