ঘুম মানুষের জন্য স্বস্তি ও বিশ্রামের সময় হলেও কখনো কখনো দুঃস্বপ্ন সেই প্রশান্তি নষ্ট করে দেয়। এমন পরিস্থিতিতে ইসলামে আল্লাহর স্মরণ ও নির্দিষ্ট দোয়া পড়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
হাদিসে বর্ণিত হয়েছে, কেউ ঘুমের মধ্যে ভয় পেলে একটি বিশেষ দোয়া পড়তে বলা হয়েছে।
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ
উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত-তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিনি ওয়া আই ইয়াহদুরুনি।
অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা আশ্রয় চাই তাঁর ক্রোধ ও শাস্তি থেকে। তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে এবং শয়তানের উপস্থিতি থেকে।
হাদিসে আরও উল্লেখ আছে, আমর ইবনে শোয়াইব (রহ.) তাঁর পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, রাসুল (সা.) বলেন, তোমাদের কেউ ঘুমের মধ্যে ভয় পেলে সে এই দোয়া পড়বে।
(সুনানে তিরমিজি, হাদিস : ৩৫২৮)
সিএ/এমআর


