Sunday, July 12, 2026
26.3 C
Dhaka
No menu items!

সাংবাদিকদের বিচার না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মার্চের হুঁশিয়ারি

সাংবাদিকতার আড়ালে অপ-সাংবাদিকতা ও তথাকথিত তথ্য সন্ত্রাসের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কার্যালয়’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাগ্রত জুলাইয়ের নেতারা।

সোমবার বিকেলে রাজধানীর শহিদ ওসমান হাদি চত্বরে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির সভাপতি মুন্সি বোরহান মাহমুদ এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে অভিযুক্তদের জবাবদিহির আওতায় না আনলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তিনি বলেন, “আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই—গত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের সময় গণমাধ্যমকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।”

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গণমাধ্যমে একটি অপ-সাংবাদিকতা চক্র সক্রিয় রয়েছে, যারা মিথ্যাচার, বিভ্রান্তি ছড়ানো এবং চরিত্রহননের মতো কর্মকাণ্ডে জড়িত। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বক্তারা আরও বলেন, “গণমাধ্যম কোনো রাজনৈতিক দলের দাস নয়, হবে না। সাংবাদিকতা কোনো প্রোপাগান্ডা মেশিন নয়; এটি সত্য বলার সংগ্রাম।”

মানববন্ধন থেকে অভিযুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান এবং অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—অপ-সাংবাদিকতায় জড়িতদের বিচারের আওতায় আনা, গণমাধ্যমের ওপর রাজনৈতিক প্রভাব বন্ধ করা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ তৈরি করা।

বক্তারা সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img