Monday, April 6, 2026
30 C
Dhaka

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা, সম্পর্ক উন্নয়নে জোর

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নতুন করে সক্রিয় হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সফরকালে তারা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দেশটির বাণিজ্য, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা-দিল্লি সম্পর্কে ধীরে ধীরে অচলাবস্থা কাটতে শুরু করেছে। তবে এখনো বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা চালু করেনি ভারত, যদিও ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম চালু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ভারত আগে নির্দিষ্ট রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক রাখত, তবে এখন সেই অবস্থান থেকে সরে এসে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে পারে।

চলতি বছরের ডিসেম্বরে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ বিষয়ে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনায় চীন ও ভারতের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে কৌশলী অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, ‘কয়েক মাস সময় হাতে আছে। আগ্রহের সঙ্গে আমাদের আলোচনায় যেতে হবে। টেকসই সমাধানের দিকে আমাদের এগিয়ে যাওয়া উচিত।’

নিরাপত্তা ইস্যুতেও আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চল ঘিরে নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়টি আলোচনায় আসতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ফ্রিজে দুধ রাখার সঠিক পদ্ধতি কোনটি

দৈনন্দিন খাদ্যতালিকায় দুধ একটি গুরুত্বপূর্ণ উপাদান। চা, কফি, মিষ্টান্নসহ...

বারবার কিসিং ডিজিজে বাড়তে পারে স্নায়ুরোগের ঝুঁকি

চুম্বন সাধারণত ভালোবাসা প্রকাশের একটি স্বাভাবিক মাধ্যম হিসেবে বিবেচিত...

সাংবাদিকদের বিচার না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মার্চের হুঁশিয়ারি

সাংবাদিকতার আড়ালে অপ-সাংবাদিকতা ও তথাকথিত তথ্য সন্ত্রাসের অভিযোগে জড়িতদের...

ইমেইল থেকে টয়লেট, মহাকাশযানে একের পর এক সমস্যা

দীর্ঘ প্রায় ৫০ বছর পর মানুষের চন্দ্রাভিযান আবার শুরু...

কুসংস্কার নাকি বাস্তবতা: অলংকার না পরলে অমঙ্গল

সমাজে নানা ধরনের কুসংস্কারের প্রচলন রয়েছে, যেগুলোর অনেকগুলোরই ধর্মীয়...

পঞ্চগড়ে টানা বিদ্যুৎ বিভ্রাটে জনদুর্ভোগ, মহাসড়ক অবরোধ

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪...

সুন্নত আদায়ের সময় ফরজের ইকামত শুরু হলে করণীয়

ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। প্রত্যেক...

গাজীপুরের টঙ্গীর মিলগেট বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় অবস্থিত একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা...

পুরুষদের চুলের যত্নে কার্যকর কিছু এসেনশিয়াল অয়েল

পুরুষদের চুলের স্বাস্থ্যের জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই সবচেয়ে...

হামের বিস্তার রোধে সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন

দেশে হামের বিস্তার দ্রুত নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে...

মিলপিটাস শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের দিচ্ছে বিনামূল্যে ক্যামেরাওয়ালা ডোরবেল

সিলিকন ভ্যালির মিলপিটাস শহর তাদের প্রতিটি পরিবারকে বিনামূল্যে ক্যামেরা...

দেনমোহর বাকি থাকলে কি বিয়ে শুদ্ধ হয়

ইসলামে দেনমোহর নারীর সম্মান ও মর্যাদার একটি গুরুত্বপূর্ণ অংশ...

অল্প সময়ে সুস্বাদু নাস্তা চিলি চিজ টোস্ট

সকাল কিংবা বিকেলের নাস্তায় দ্রুত তৈরি করা যায় এমন...

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক...
spot_img

আরও পড়ুন

ফ্রিজে দুধ রাখার সঠিক পদ্ধতি কোনটি

দৈনন্দিন খাদ্যতালিকায় দুধ একটি গুরুত্বপূর্ণ উপাদান। চা, কফি, মিষ্টান্নসহ বিভিন্ন খাবারে এর ব্যবহার থাকায় দুধ সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। ভুল পদ্ধতিতে সংরক্ষণ করলে...

বারবার কিসিং ডিজিজে বাড়তে পারে স্নায়ুরোগের ঝুঁকি

চুম্বন সাধারণত ভালোবাসা প্রকাশের একটি স্বাভাবিক মাধ্যম হিসেবে বিবেচিত হলেও এর মাধ্যমে কিছু সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চুম্বনের ফলে কিছু উপকারী...

সাংবাদিকদের বিচার না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মার্চের হুঁশিয়ারি

সাংবাদিকতার আড়ালে অপ-সাংবাদিকতা ও তথাকথিত তথ্য সন্ত্রাসের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কার্যালয়’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাগ্রত জুলাইয়ের নেতারা। সোমবার বিকেলে...

ইমেইল থেকে টয়লেট, মহাকাশযানে একের পর এক সমস্যা

দীর্ঘ প্রায় ৫০ বছর পর মানুষের চন্দ্রাভিযান আবার শুরু হলেও মহাকাশে গিয়েও পার্থিব সমস্যার হাত থেকে মুক্তি মিলছে না। সাম্প্রতিক আর্টেমিস-২ মিশনে নভোচারীরা এমন...
spot_img