প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ন কবির জানিয়েছেন, বৈঠকে ভারতের সঙ্গে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে আলোচনা হয়েছে।
হুমায়ন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া ও দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। দুই দেশের মধ্যে পজেটিভ সম্পর্ক থাকলে অনেক বিষয় সমাধান সম্ভব।
তিনি উল্লেখ করেছেন, শেখ হাসিনার সঙ্গে পূর্বের সম্পর্ক আর থাকবে না। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে।
সিএ/এমআর


