Friday, July 31, 2026
32.3 C
Dhaka
No menu items!

মিলপিটাস শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের দিচ্ছে বিনামূল্যে ক্যামেরাওয়ালা ডোরবেল

সিলিকন ভ্যালির মিলপিটাস শহর তাদের প্রতিটি পরিবারকে বিনামূল্যে ক্যামেরা সংযুক্ত তারবিহীন ডোরবেল বিতরণের ঘোষণা দিয়েছে। শহর কর্তৃপক্ষের লক্ষ্য হলো অপরাধ প্রতিরোধ করা এবং পুলিশকে ভিডিও প্রমাণ সংগ্রহে সহায়তা করা।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, সিটি কাউন্সিল এ কাজের জন্য ৬০ হাজার ডলার বরাদ্দ করেছে। ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভড’ নীতিতে প্রতিটি পরিবারকে একটি করে ডোরবেল দেওয়া হবে। খবরটি প্রথম প্রকাশ করেছে মিলপিটাস বিট, পরে গার্ডিয়ান সত্যতা নিশ্চিত করেছে।

সিটি কাউন্সিলের সদস্য এভলিন চুয়া বলেছেন, জননিরাপত্তা আমার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। অপরাধ প্রতিরোধ যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে এই ডোরবেল ক্যামেরা বসানো হবে। বাসিন্দাদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিয়ে পুলিশ বিভাগের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার মাধ্যমে আমাদের সম্প্রদায় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরি হবে, যা অপরাধ দমন ও এলাকার সুরক্ষা নিশ্চিত করবে।

মিলপিটাসের সহকারী পুলিশ প্রধান টাইলার জ্যামিসন জানিয়েছেন, বাসিন্দারা স্বেচ্ছায় তাদের ডোরবেলের ফুটেজ শেয়ার করতে পারবেন। পুলিশ তাদের ব্যক্তিগত ভিডিও একেবারেই দেখবে না যদি না বাসিন্দারা তা আপলোড করেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নাগরিকরা প্রোগ্রামে নাম লেখাতে পারবেন।

সিটি কাউন্সিলের ১৭ মার্চের সভার কার্যবিবরণী অনুযায়ী, মিলপিটাস সিটি কাউন্সিল স্যান লিয়ান্দ্রোর অনুরূপ কর্মসূচি পর্যালোচনা করেছিল। তখন শহর কর্তৃপক্ষ অ্যামাজনের রিং ক্যামেরা সরবরাহ করার সম্ভাবনা বিবেচনা করেছিল, যা পুলিশের ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সহজে সংযুক্ত করা যায়। তবে শেষ পর্যন্ত তারা রিং ক্যামেরা ব্যবহার করবে না, বরং সমতুল্য অন্য ক্যামেরা বেছে নেওয়া হবে।

ডোরবেল ক্যামেরার প্রাইভেসি নিয়ে কিছু উদ্বেগ থাকলেও মিলপিটাস পুলিশ জানিয়েছে, তারা ভিডিও শেয়ার করার ক্ষেত্রে শতভাগ স্বেচ্ছামূলক নীতিই বজায় রাখবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img