Thursday, July 9, 2026
28.7 C
Dhaka

নতুন হ্যাকিং টুলে ঝুঁকিতে পুরোনো আইফোন

পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় জরুরি সতর্কতা জারি করেছে অ্যাপল। শক্তিশালী ‘ডার্কসোর্ড’ নামের একটি হ্যাকিং টুল অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার পর এই পদক্ষেপ নেয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞদের মতে, এই টুল ব্যবহার করে হ্যাকাররা ক্ষতিকর কোনো লিংকে একবার ক্লিক করালেই আইফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারছে। এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, যেমন মেসেজ, লোকেশন ডেটা ও অন্যান্য সংবেদনশীল তথ্য চুরি হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

প্রাথমিকভাবে চীন ও ইউক্রেইনের ব্যবহারকারীদের লক্ষ্য করে এই টুল ব্যবহার করা হলেও এখন এটি অনলাইনে ছড়িয়ে পড়ায় যে কেউ এটি ব্যবহার করতে পারছে। ফলে ঝুঁকি বেড়েছে বিশ্বজুড়ে পুরোনো ডিভাইস ব্যবহারকারীদের জন্য।

তবে অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেমে এই দুর্বলতা আগেই সমাধান করা হয়েছিল। গত সেপ্টেম্বরে চালু হওয়া আইওএস ২৬ আপডেটের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু এখনও অনেক ব্যবহারকারী এই আপডেট গ্রহণ না করায় তারা ঝুঁকির মধ্যে রয়েছেন।

এই পরিস্থিতিতে পুরোনো সংস্করণের ব্যবহারকারীদের জন্য ‘আইওএস ১৮.৭.৭’ এবং ‘আইপ্যাডওএস ১৮.৭.৭’ নামে নতুন নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে অ্যাপল। ব্যবহারকারীদের দ্রুত এই আপডেট ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।

যাদের ডিভাইসে অটোমেটিক আপডেট চালু রয়েছে, তাদের ক্ষেত্রে আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাওয়ার কথা। অন্যথায় সেটিংস থেকে সফটওয়্যার আপডেট অপশনে গিয়ে এটি ইনস্টল করা যাবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাস্তা করা কি জরুরি? যা বলছেন বিশেষজ্ঞরা

দিনের প্রথম খাবার হিসেবে সকালের নাস্তার গুরুত্ব নিয়ে দীর্ঘদিন...

দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যার...

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি টাকার স্বর্ণ ছড়িয়ে পড়ে, জানালেন গবেষকেরা

অ্যান্টার্কটিকার একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ স্বর্ণের...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, দায়ের ৪৬ মামলা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

সাত দফা দাবিতে বৃষ্টির মধ্যেই ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ মিছিল

টানা বৃষ্টির মধ্যেও রাজধানীতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছেন ইসলামী...

লেবু-পানি পান করলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকারিতা

সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে অনেকেই প্রতিদিনের খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর পরিবর্তন...

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ পাচ্ছে ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার...

ছোট ছোট আচরণেই জয় করা যায় মানুষের মন

মানুষের জীবনে এমন অনেক সময় আসে, যখন মানসিক চাপ,...

ঘরেই তৈরি করুন সুস্বাদু শাহী বিফ কাবাব

গরুর মাংস দিয়ে তৈরি কাবাবের স্বাদ সব সময়ই আলাদা।...

মুখে টেপ লাগিয়ে ঘুমানোর উপকারিতা কী, কী বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বকাপ ফুটবল ঘিরে আলোচনায় শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফুটবল...

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান...
spot_img

আরও পড়ুন

ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাস্তা করা কি জরুরি? যা বলছেন বিশেষজ্ঞরা

দিনের প্রথম খাবার হিসেবে সকালের নাস্তার গুরুত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ধারণা ছড়িয়ে পড়েছে যে, ঘুম থেকে...

সিলেট ও চট্টগ্রামের ১০ স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজান থেকে নেমে আসা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।...

দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে...

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি টাকার স্বর্ণ ছড়িয়ে পড়ে, জানালেন গবেষকেরা

অ্যান্টার্কটিকার একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ স্বর্ণের ক্ষুদ্র স্ফটিক বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের ভাষ্য, পৃথিবীর দক্ষিণতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট...
spot_img