Sunday, August 2, 2026
27.2 C
Dhaka
No menu items!

ত্রিশালে হামের টিকাদানে প্রথম দিনেই সাফল্য

সরকার ঘোষিত হামের টিকাদান কর্মসূচির প্রথম দিনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ৫ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ শতাংশ অর্জিত হয়েছে প্রথম দিনেই। রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এই কার্যক্রম শুরু হয়।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে শিশুরা লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করছে। উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩৩টি কেন্দ্রে সকাল থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়ে নির্ধারিত সময় পেরিয়েও অনেক স্থানে বিকেল পর্যন্ত চলতে থাকে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় প্রথম দিনে মোট ৫ হাজার ৪০৬ জনকে টিকা দেওয়া হয়েছে। যেখানে দিনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ৫১০ জন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ত্রিশালে মোট ৪২ হাজার ২১৬ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৪ হাজার ৬৫০টি ভায়াল টিকা সরবরাহ করা হয়েছে, যা প্রায় ৪৬ হাজার ৫০০ ডোজের সমপরিমাণ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউল বারী জানান, সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর ফলে প্রথম দিনেই লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, ‘পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে এবং উপজেলার সব শিশুকে ধাপে ধাপে টিকার আওতায় আনা হবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img