Wednesday, June 10, 2026
26.9 C
Dhaka

হামলা ও ভাঙচুরের মামলায় অভিযুক্তদের জামিন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান গ্রেপ্তারের এক দিনের মাথায় জামিনে মুক্তি পেয়েছেন। একই সঙ্গে তার মা হাফসা আক্তার ও ভাই স্বাধীন মিয়াও আদালত থেকে জামিন লাভ করেছেন। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মো. শাহ্ পরান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ৩ এপ্রিল গভীর রাতে আশুলিয়া এলাকা থেকে প্রিয়া খান (১৮), তার মা হাফসা আক্তার (৪০) এবং ভাই স্বাধীন মিয়া (২০)-কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর আওতায় আটপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার বাদী তমা আক্তার (২৯) আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের বাসিন্দা। তার অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা বাদীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আশুলিয়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক জামিনযোগ্য ধারা এবং নারী আসামির বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন মঞ্জুর করেন।

অভিযোগ প্রসঙ্গে বাদী তমা আক্তার বলেন, তারা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। আমরা গরিব মানুষ, কোনো বিরোধ ছিল না। কিন্তু প্রিয়া আমার স্বামীর কাছে বারবার টাকা দাবি করত। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা হামলা চালায়। সত্য-মিথ্যা যাচাই করে দেখার অনুরোধ করছি।

এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুবায়দুল আলম জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়। পরে আশুলিয়া থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে তাদের জামিন দিয়েছেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ব্যভিচারের পাপ থেকে ফিরে এলে কি ক্ষমা মিলবে? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ব্যভিচারের মতো গুরুতর পাপে জড়িয়ে পড়ার পর একজন মানুষ...

পাকা চুলের সমস্যায় ঘরোয়া যত্ন, যেসব উপাদান ব্যবহারে মিলতে পারে উপকার

বয়সের সঙ্গে সঙ্গে চুল পেকে যাওয়া স্বাভাবিক একটি প্রক্রিয়া।...

বাঘ ও বাঘিনীর প্রেম: প্রজননের আড়ালে প্রকৃতির কঠিন বাস্তবতা

ঢাকার জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি বাঘের প্রজনন কার্যক্রম নিয়ে নতুন...

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি...

সানা জোরে পড়লে কি সাহু সিজদা দিতে হবে? জানালেন ইসলামী বিশেষজ্ঞরা

নামাজে তাকবিরে তাহরিমার পর সানা সাধারণত নিম্নস্বরে পড়ার নিয়ম...

নড়াইলে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর...

নীলফামারীতে একদিনে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

নীলফামারীতে পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে...

হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যাপক অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় হাইওয়ে পুলিশের...

মঠবাড়িয়া-পাথরঘাটা মহাসড়কে যান চলাচল বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দরের দেবীপুর এলাকায় একটি আলুবোঝাই...

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...
spot_img

আরও পড়ুন

ব্যভিচারের পাপ থেকে ফিরে এলে কি ক্ষমা মিলবে? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ব্যভিচারের মতো গুরুতর পাপে জড়িয়ে পড়ার পর একজন মানুষ কি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারেন—এমন প্রশ্নের উত্তরে আশাবাদের বার্তা দিয়েছেন আলোচিত ইসলামি বক্তা শায়খ...

পাকা চুলের সমস্যায় ঘরোয়া যত্ন, যেসব উপাদান ব্যবহারে মিলতে পারে উপকার

বয়সের সঙ্গে সঙ্গে চুল পেকে যাওয়া স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে অনেকের ক্ষেত্রে অল্প বয়সেই চুলে সাদা ভাব দেখা দেয়, যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।...

বাঘ ও বাঘিনীর প্রেম: প্রজননের আড়ালে প্রকৃতির কঠিন বাস্তবতা

ঢাকার জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি বাঘের প্রজনন কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের ৪ জানুয়ারি বাঘ দম্পতি বেলি ও টগরের ঘরে চারটি...

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের...
spot_img