Wednesday, June 10, 2026
30 C
Dhaka

সরকারি চাকরি সংশোধন আইন সংসদে পাস

সরকারি কর্মচারীদের জবাবদিহিতা ও শৃঙ্খলা জোরদার করতে নতুন বিধান যুক্ত করে ‘সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা কঠোর করা এবং তদন্ত প্রক্রিয়া দ্রুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর মাধ্যমে ২০১৮ সালের বিদ্যমান আইনে নতুন ধারা ৩৭ (ক) যুক্ত করা হয়েছে।

নতুন বিধানে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী ঊর্ধ্বতন কর্মকর্তার বৈধ নির্দেশ অমান্য করলে বা যৌক্তিক কারণ ছাড়া সরকারি নির্দেশ বাস্তবায়নে বাধা দিলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে। এছাড়া অনুমতি ছাড়া দলবদ্ধভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা কিংবা অন্যদের কাজে বাধা দেওয়াও অপরাধ হিসেবে বিবেচিত হবে।

দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে পদাবনতি, বেতন গ্রেড কমানো, বাধ্যতামূলক অবসর বা চাকরিচ্যুতির মতো শাস্তি দেওয়া যেতে পারে।

দ্রুত বিচার নিশ্চিতে আইনে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। অভিযুক্তকে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে হবে। সন্তোষজনক জবাব না পেলে ৩ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে এবং ১৪ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। প্রয়োজনে একবার অতিরিক্ত ৭ দিন সময় বাড়ানো যাবে।

তদন্ত প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করতে কমিটির সদস্যদেরও দায়বদ্ধতার আওতায় আনা হয়েছে। নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে ব্যর্থ হলে তা তাদের সরকারি নথিতে অদক্ষতা হিসেবে লিপিবদ্ধ হবে।

আইন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কর্মচারী ৩০ কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন। তবে রাষ্ট্রপতির আদেশের ক্ষেত্রে আপিলের সুযোগ না থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে পর্যালোচনার আবেদন করা যাবে।

এই আইন কার্যকর হলে পূর্বের সংশোধনী অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে বলে উল্লেখ করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মঠবাড়িয়া-পাথরঘাটা মহাসড়কে যান চলাচল বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দরের দেবীপুর এলাকায় একটি আলুবোঝাই...

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...
spot_img

আরও পড়ুন

মঠবাড়িয়া-পাথরঘাটা মহাসড়কে যান চলাচল বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দরের দেবীপুর এলাকায় একটি আলুবোঝাই ট্রাক পার হওয়ার সময় বেইলি সেতু ভেঙে খালে পড়ে গেছে। মঙ্গলবার রাতে প্রায় ৩টার দিকে...

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য ও দূষিত পদার্থ ছেঁকে শরীরকে সুস্থ রাখতে দিন-রাত কাজ করে এই অঙ্গ। তবে দৈনন্দিন জীবনের...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী এক নারী। কোনো কারণ ছাড়াই দিনে অন্তত একবার তিনি অনিয়ন্ত্রিতভাবে হাসতে শুরু করতেন। তবে সেই...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন, তাদের মধ্যে অন্যতম বায়েজিদ বোস্তামি। শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি পরিচিত হয়ে আছেন জ্ঞান, আত্মশুদ্ধি...
spot_img