Sunday, April 5, 2026
26 C
Dhaka

চাঁদাবাজির মামলায় খালাস সাবেক এমপি মোজাম্মেল হক

২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে খালাস দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে অন্য মামলা থাকায় আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি।

রোববার ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদা আক্তার এই রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, সকালে তাকে আদালতে হাজির করা হয় এবং তার উপস্থিতিতেই বিচারক অভিযোগ থেকে অব্যাহতি দেন। তবে অন্যান্য মামলায় গ্রেপ্তার থাকায় তাকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১ এপ্রিল মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। ওই দিন মামলার বাদী খলিলুর রহমান অভিযুক্তের খালাসে আপত্তি নেই বলে আদালতে জানান। পরে ৫ এপ্রিল রায়ের দিন ধার্য করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে ধানমন্ডির একটি কার্যালয়ে ডেকে নিয়ে নির্বাচনী খরচের জন্য ২৫ লাখ টাকা দাবি করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে গুম করার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

পরে বাদীর ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হয় বলেও অভিযোগ ওঠে। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট এই মামলা দায়ের করা হয়।

গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

২০ লাখ টাকার ড্রেজার ও পাইপ ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ...

শাওন হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, খালাস ১০

চট্টগ্রামে শিক্ষার্থী ফসিউর রহমান শাওন হত্যা মামলায় দীর্ঘ ১৮...

ত্রিশালে হামের টিকাদানে প্রথম দিনেই সাফল্য

সরকার ঘোষিত হামের টিকাদান কর্মসূচির প্রথম দিনে ময়মনসিংহের ত্রিশাল...

ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আলিফ (৪)...

হামলা ও ভাঙচুরের মামলায় অভিযুক্তদের জামিন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান গ্রেপ্তারের এক দিনের মাথায়...

হামে আক্রান্ত শিশুর সঠিক পরিচর্যা

হাম মারাত্মক সংক্রামক রোগ। ভাইরাস দেহে প্রবেশের ১-২ সপ্তাহ...

ম্যাসেঞ্জারে বিয়ে বৈধ কি? ধর্মীয় ব্যাখ্যা

আল্লাহতায়ালা মানবজাতির অস্তিত্ব রক্ষা ও নারী-পুরুষের জৈবিক চাহিদা পূরণে...

তালিকাভুক্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

রাজনৈতিক প্রভাব খাটিয়ে তালিকাভুক্ত হওয়া অমুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তাদের...

চীনা অ্যাপে ব্যবহারকারীর তথ্য ঝুঁকি বৃদ্ধি

চীনে তৈরি মোবাইল অ্যাপ ব্যবহারে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে...

সরকারি চাকরি সংশোধন আইন সংসদে পাস

সরকারি কর্মচারীদের জবাবদিহিতা ও শৃঙ্খলা জোরদার করতে নতুন বিধান...

পানির বোতলে শ্যাওলা পরিষ্কার করার সহজ উপায়

প্রতিদিন ব্যবহার করা পানির বোতল পরিষ্কার রাখার বিষয়টি অনেক...

বৈধ উপার্জন ও সঠিক ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে অর্থ উপার্জন ও ব্যয় একটি মৌলিক ও অপরিহার্য...

সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা সংসদে

সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপির অবস্থানের...

হঠাৎ রাগ ও বিরক্তির পেছনে থায়রয়েডের প্রভাব

হঠাৎ মন খারাপ হওয়া, অকারণে বিরক্তি বা কিছুক্ষণ পরই...
spot_img

আরও পড়ুন

২০ লাখ টাকার ড্রেজার ও পাইপ ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এ অভিযান...

শাওন হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, খালাস ১০

চট্টগ্রামে শিক্ষার্থী ফসিউর রহমান শাওন হত্যা মামলায় দীর্ঘ ১৮ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং অপর ১০ জনকে খালাস দেওয়া...

ত্রিশালে হামের টিকাদানে প্রথম দিনেই সাফল্য

সরকার ঘোষিত হামের টিকাদান কর্মসূচির প্রথম দিনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ৫ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নির্ধারিত লক্ষ্যমাত্রার...

ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আলিফ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।...
spot_img